ধনতেরসে সোনা কেনার আগে এই তথ্যগুলি জেনে রাখা দরকার, ঠকবেন না

অনেকেই এই দিন সোনা-দানা কেনেন, তবে সোনা কেনার আগে বা পরে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এইদিন। জেনে নেওয়া যাক কী কী সেই বিষয়েগুলি।

একটি বহুল প্রচলিত রীতি হল, ধনতেরসের দিন সোনা কেনা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ধনত্রয়োদশীকে 'ধনতেরস' বলা হয় হিন্দিতে। মনে করা হয়। এই দিন নির্দিষ্ট সময়কালে ধনসম্পত্তির জিনিসপত্র কিনলে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয়। ধনলক্ষ্মী ভরিয়ে দেয় গৃহস্থকে। অনেকেই এই দিন সোনা-দানা কেনেন, তবে সোনা কেনার আগে বা পরে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এইদিন। জেনে নেওয়া যাক কী কী সেই বিষয়েগুলি।

সোনা কেনার সময় যা জানতে হবে

সোনা কেনার সময় যা জানতে হবে

কোনও এমন দোকান থেকে সোনা কিনুন, যেখানে আপনাকে সোনার দাম ও মজুরি সম্পর্কে বলা হবে। সমস্ত কটি বড় দোকানে সোনার গয়নার মজুরি ও দাম আলাদা করে বলে দেওয়া হয়।

হলমার্ক-এ কী দেখবেন

হলমার্ক-এ কী দেখবেন

সোনা কেনার সময় অবশ্যই দেখে নিন হলমার্ক। হলমার্কে লেখা থাকবে 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস(BIS)'কথাটি। এই প্রতিষ্ঠানই ভারতে সোনার হলমার্কিং করে থাকে।

সোনার ক্যারেট জানুন

সোনার ক্যারেট জানুন

সোনার গয়না কেনার আগে দেখে নিন সেটি কত ক্যারটের। যেমন ২৪ ক্যারট সোনার গয়নাতে ৯৯.৯৯ শতাংশ আসল সোনা বলে মনে করা হয়।

বিল-এ কী দেখবেন?

বিল-এ কী দেখবেন?

সোনা কেনার পর বিল-এ ভালো করে দেখে নিতে হবে সোনার দাম, বা পাথরের দাম কোনটা কত। আলাদাভাবে লেখার কথা গয়না মজুরী।

 এক্সচেঞ্জ পলিসি

এক্সচেঞ্জ পলিসি

সোনা কেনার পর সেই গয়নার কোনও এক্সচেঞ্জ পলিসি রয়েছে কী না তাও জেনে রাখা ভালো।

কোথায় বিনিয়োগ করবেন?

কোথায় বিনিয়োগ করবেন?

যদি সোনায় বিনিয়োগ করতে চান, তাহলে গয়নার জায়গায় কিনুন সোনার কয়েন। বেশ কিছু ইটিএফ-এও সোনা বিনিয়োগ করতে পারেন।

পাথর খদিত গয়না কিনলে কী দেখবেন

পাথর খদিত গয়না কিনলে কী দেখবেন

যদি সোনার গয়নায় পাথরের খোদাই থাকে, তাহলে একবার দেখে নেবেন পাথরের ওজন কত, আর গয়নাটির ওজন কত। দুটি ওজন আলাদাভাবে দেখে নিয়ে তবেই কিনুন।

অনলাইনে সোনা কেনা

অনলাইনে সোনা কেনা

অনলাইনর মাধ্যমে সোনা কিনলে , আগেই দেখে নিন সেই সাইটটি সঠিক কি না। অনেক ভুয়ো সাইটের খপ্পড়ে পড়ে অনেকেই সোনা কিনে ঠকে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+