ওবামা থাকবেন ভাড়াবাড়িতে! অন্দরমহলের সজ্জা দেখলে চোখ কপালে উঠবে
এরপরে কোথায় থাকবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান? একনজরে দেখে নিন ওবামার নতুন ঠিকানা কেমন হতে চলেছে।
রাষ্ট্রপতি হিসাবে আর মাত্র ২ মাস পদে থাকবেন তিনি। সারা বিশ্ব ইতিমধ্যেই জেনে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী রাষ্ট্রপ্রধান হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ট্রাম্প নির্বাচনে জিতেছেন ওবামার ডেমোক্র্যাট দলের সতীর্থ হিলারি ক্লিন্টনকে পরাস্ত করে।
ফলে এবার সরে যাওয়ার পালা। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে দুবারের মেয়াদ সম্পূর্ণ করেছেন বারাক ওবামা। আর তিনি নিয়মানুযায়ী পদে থাকতে পারতেনও না। তাই উত্তরসূরী ট্রাম্পকে দায়িত্ব বুঝিয়ে সরে যাবেন ওবামা।
তবে এরপরে কোথায় থাকবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান? একনজরে দেখে নিন ওবামার নতুন ঠিকানা কেমন হতে চলেছে।

ম্যানসনের বাড়ির পিছনের উঠোন
সাধারণত রাষ্ট্রপতি পদ থেকে রেহাই পাওয়ার পরে সকলেই ওয়াশিংটন ডিসি থেকে অনেকটা দূরে গিয়ে থাকেন। রাষ্ট্রপতি হিসাবে যে ঝড়ঝাপ্টা সইয়ে হয় তার থেকে এই জীবন শতগুণে আলাদা।

ড্রয়িং রুম
তবে বোধহয় এখুনি ওবামার সেই জীবনে ফেরা হচ্ছে না। কারণ তাঁর ছোট মেয়ে সাশা। কারণ সে এখনও স্কুলে পড়াশোনা করছে। জানা গিয়েছে, সাশা স্নাতক হওয়া পর্যন্ত সম্ভবত ওবামারা ওয়াশিংটন ডিসিতে অথবা আশেপাশেই কোথাও থাকবেন।

লিভিং রুম
জানা গিয়েছে, ওয়াশিংটন ডিসির অদূরে কালোরামা নামে এলাকায় ওবামা পরিবার নিয়ে একটি ম্যানসনে থাকতে চলেছেন।

ডাইনিং কাম মিটিং রুম
এমন হলে ওবামাই হবেন উডরো উইলসনের পরে দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি ওয়াশিংটন ডিসিতেই মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাবেন। এর আগে উইলসন ১৯২১ সালে এমন করেছিলেন।

ওবামার অনেকগুলি বেডরুমের একটি
যেখানে ওবামারা থাকবেন বলে ঠিক করেছেন সেই কালোরামাতে প্রচুর দূতাবাস রয়েছে। এমনকী অনেক রাষ্ট্রদূতদের ঠিকানাও এখানেই। ফলে এই এলাকার সুরক্ষা আগে থেকেই বেশ কড়া। আলাদা করে খুব বেশি নিরাপত্তা নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে না।

সুসজ্জিত বাথরুম
জানা গিয়েছে ওবামা পরিবার যে ম্যানসনে ভাড়া থাকতে চলেছেন তাতে মোট ৯টি শোওয়ার ঘর রয়েছে। এছাড়া রয়েছে মোট ৮টি বাথরুম।

স্টাডি রুম
ক্লিন্টনের সময়ের প্রশাসনিক কর্তা তথা প্রেস সেক্রেটারি জো লকহার্ট ও তাঁর স্ত্রী জিওভানা গ্রের বাড়িতে ভাড়া থাকতে চলেছে ওবামা পরিবার।

বাচ্চাদের জন্য আলাদা ঘর
২০১৪ সালে ৫৩ লক্ষ ডলার দাম দিয়ে এই ম্যানসনটি কেনেন লকহার্ট। ৮ হাজার ২০০ স্কোয়ার ফিটের এই বাড়িটি তৈরি হয়েছিল ১৯২৮ সালে। পরে অনেকবার তার সংষ্কার হয়েছে।












Click it and Unblock the Notifications