(ছবি) ভারতের কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অবিবাহিত, জেনে নিন একনজরে
উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিয়েছেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তিনি অবিবাহিত। আর কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন অবিবাহিতের তালিকায় তা জেনে নিন একনজরে।
উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিয়েছেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। গণিতে স্নাতক থেকে সন্ন্যাসী হওয়া, দ্বাদশ লোকসভার সর্বকনিষ্ঠ সাংসদ থেকে দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসা আদিত্যনাথকে নিয়ে সারা দেশের আগ্রহের শেষ নেই। হিন্দুত্ববাদী এই নেতা প্রথম থেকেই সংখ্যালঘু মুসলমানদের নিয়ে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিষোদ্বগার করা থেকে শুরু করে বলিউড তারকা শাহরুখ খানকে জঙ্গির সঙ্গে তুলনা করা, সব বিতর্ককেই একেবারে তুঙ্গে নিয়ে গিয়েছেন আদিত্যনাথ। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কেমন দায়িত্ব পালন করেন সেটাই দেখার। তবে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে অবিবাহিত মুখ্যমন্ত্রীদের এলিট ক্লাবে ঢুকে পড়েছেন। সারা দেশে আদিত্যনাথের পাশাপাশি আর কে কে এই তালিকায় রয়েছেন তা দেখে নেওয়া যাক একনজরে।
{photo-feature}












Click it and Unblock the Notifications