শেষ ৭৫ দিন হাসপাতালে কাটিয়ে যেভাবে পরলোকে জে জয়ললিতা
টানা এতদিন সমর্থকদের সমস্ত প্রার্থনা ও চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ফেরানো গেল না আম্মাকে। একনজরে দেখে নিন কীভাবে এই ৭৫ দিন হাসপাতালে কাটিয়ে বিদায় নিলেন এআইএডিএমকে সুপ্রিমো।
২২ সেপ্টেম্বর জ্বর ও ডিহাইড্রেশন নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এআইএডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। এরপরে দীর্ঘ ৭৫ দিন একই হাসপাতালে কাটিয়ে শেষপর্যন্ত কর্মী-সমর্থকদের কাঁদিয়ে বিদায় নিলেন দক্ষিণী রাজনীতির এক কিংবদন্তি চরিত্র জয়রাম জয়ললিতা।
জে জয়ললিতার জীবনী একনজরে
জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না
এই দীর্ঘ আড়াই মাসে বারবার স্বাস্থ্য সংক্রান্ত নানা গুজব ছড়িয়েছে সংবাদমাধ্যমে। কখনও সেই খবর শুনে আম্মা সমর্থকেরা খুশিতে উদ্বেল হয়েছে, তো কখনও উদ্বেগে বিহ্বল হয়ে পড়েছে। তবে গত কয়েকদিনে যখন মনে হতে শুরু করেছে যে তাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, তখনই ছন্দপতন।
জয়ললিতার মৃত্যুর পরে যে দশটি ঘটনা ঘটল তামিলনাড়ুতে
প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা , আম্মার মৃত্যুসংবাদে শোকস্তব্ধ তামিলনাড়ু
রবিবার বিকেল নাগাদ এআইএডিএমকে সূত্রে জানানো হয় যে জয়ললিতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তবে সন্ধ্যার পরই চিত্রনাট্যে অ্যান্টিক্লাইম্যাক্স। হাসপাতাল সূত্রে জানানো হয় যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন জয়ললিতা। এরপর টানা এতদিন সমর্থকদের সমস্ত প্রার্থনা ও চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ফেরানো গেল না আম্মাকে। একনজরে দেখে নিন কীভাবে এই ৭৫ দিন হাসপাতালে কাটিয়ে বিদায় নিলেন এআইএডিএমকে সুপ্রিমো।
{photo-feature}












Click it and Unblock the Notifications