রাইস কুকার বিক্রি দিয়ে শুরু হয়েছিল সোনির যাত্রা
ইলেকট্রনিক্সের বাজারে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড সোনি (Sony) । জাপানের টোকিওতে যার প্রধান কার্যালয়। এর যাত্রা শুরু প্রায় ৭৫ বছরের বেশি আগে। ১৯৪৫ সালে প্রতিরক্ষা ঠিকাদার মাসারু ইবুকা টোকিও টেলিকমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউট নামে একটি কোম্পানি তৈরি করেন। তারা রেডিও মেরামতে মনোনিবেশ করলেও নিজেদের প্রথম পণ্য ছিল বৈদ্যুতিক রাইস কুকার।
তবে সামগ্রিকভাবে প্রচেষ্টা ব্যর্থ হয়। কেননা সেই কুকার বাজারে আসেনি। ১৯৪৬-এর মে মাসে মাসারু ইবুকা টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে একটি নতুন ব্যবসা চালু করতে নৌবাহিনীর প্রাক্তন আধিকারিকের সঙ্গে হাত মেলান।

কোম্পানির প্রথম তৈরি যে জিনিস বাজারে আসে তা হল পাওয়ার মেগাফোন। ১৯৪৭ সালের অক্টোবরে প্রথম বিক্রি হয়। তিন বছর পর সেই সংস্থা জাপানের প্রথম ম্যাগনেটাইট কোটেড রেকর্ডিং টেপ চালু করে। যার নাম ছিল সোনি (Sony) টেপ। কয়েক মাস পরে সেই দেশের প্রথম ম্যাগনেটিক টেপ রেকর্ডার জি টাইপও চালু করে তারা।
১৯৫৩ সালে পকেট রেডিও তৈরি করে সেই সংস্থা। তবে বিশ্বব্যাপী বা।বসার লক্ষ্যে ইবুকা এবং মরিতা এর একটি ছোট ব্র্যান্ড নাম রাখার সিদ্ধান্ত নেন। সেই থেকে সোনির (Sony) শুরু। এই নাম এতটাই জনপ্রিয় হয় যে কোম্পানি ১৯৫৮ সালে নাম পরিবর্তন করে সোনি কর্পোরেশন রাখে।
১৯৬০-এর দশকের দ্বিতীয়ার্ধে সোনি প্রথম ক্যাসেট টেপ রেকর্ডার এবং বিশ্বের প্রথম আইসি রেডিও এবং রঙিন টিভির মতো পণ্যগুলি তালু করে। সেই দশকেই সোনি কর্পোরেশন আমেরিকার সিবিএস ইনকর্পোরেটেডের সঙ্গে ৫০ শতাংশ মালিকানার যৌথ উদ্যোগ শুরু করে।
১৯৭১ সালে সোনি ভিডিও ক্যাসেট প্লেয়ার চালু করে। পরের বছর সেখান থেকে ভিডিও ক্যাসেট রেকর্ডার তৈরি করে তারা। ১৯৭৫ সালে বেটাম্যাক্স ভিসিআর চালু করে তারা। ১৯৭৯ সালে প্রথম প্রজন্মের ওয়াকম্যান তৈরি করে তারা। ব্যবসা বৃদ্ধি পাওয়ায় ১৯৮৩ সালে উৎপাদন, বিপণন মিলিয়ে কোম্পাটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়।

১৯৮০ দশকের শেষের দিকে তারা ইলেকট্রনিক ক্যামেরা তৈরি করে। ১৯৮৯ সালে আসে হ্যান্ডিক্যাম। ১৯৯০-এর দশকের গোড়ায় তারা আর্থিক মন্দার মুখে পড়ে। ১৯৯৪ সালে নিট আয় কমে যায় ৫০ শতাংশের মতো।
২০০০-এর দশকে এসে কৌশলগত বেশ কিছু পরিবর্তন করে সোনি (Sony) । ব্যক্তিগত আইটি টেলিভিশন এয়ারবোর্ড চালু করে তারা। ২০০১ সালে সোনি এরিকসন মোবাইল কমিউনিকেশন তৈরি করা হয়। ২০০৫-এ ব্র্যাভিয়া ব্র্যান্ডের টিভি প্রথম বাজারে আসে। ২০০৬-এ প্রথম নোটবুক পিসি বাজারে আসে। ২০০৭-এ প্রথম ওলেড টিভি চালু হয়।
২০১০ সালে সাইবার শট নেক্স সিরিজের স্টিল ক্যামেরা বাজারে আসে। সেই সঙ্গে সোনি ইন্টারনেট টিভিও চালু হয়। 2012 সালে সোনি এরিকসন ব্র্যান্ডিং বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন বছরে নিত্য নতুন জিনিস বাজারে এনেছে, যেসব জিনিসের খ্যাতি বিশ্ব জোরা।












Click it and Unblock the Notifications