বুধবার পূর্ণ সূর্যগ্রহণ : কোন শহরে কখন দেখা যাবে জেনে নিন সময়
বেঙ্গালুরু, ৮ মার্চ : ফের একবার আগামিকাল অর্থাৎ বুধবার হতে চলেছে পূর্ণ সূর্যগ্রহণ। ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং উত্তর ও পূর্ব অস্ট্রেলিয়া থেকেই এই সূর্যগ্রহণ আংশিকভাবে প্রত্যক্ষ করা যাবে। তবে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
মহাকাশে প্রদক্ষিণ করতে করতে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী অংশে চলে আসে তখন আংশিক বা পূর্ণ গ্রহণ ঘটে। প্রতিবছর পৃথিবীতে মোট পাঁচবার সূর্যগ্রহণ দেখা যায়। তার কোনওটি আংশিক ও কোনওটি পূর্ণ গ্রহণ হয়। তবে পৃথিবীর সব জায়গা থেকে একইভাবে তা দেখা যায় না। [নয়া 'কাউন্ট ডাউন' শুরু, পৃথিবীর ধ্বংস ২৮ সেপ্টেম্বর?]
ভারতে কলকাতা, নয়াদিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, নাগপুর, ভুবনেশ্বর, নয়ডা, গুরগাঁও, লখনৌ, ভোপাল, ইনদৌর, উজ্জ্বয়ন, গোয়ালিয়র, কোচি, কোয়েম্বাটুর, বারাণসী থেকে আঁসিক গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। [বিশ্ব উষ্ণায়ন : তলানিতে আসতে পারে অক্সিজেনের মাত্রা, লাগতে পারে মড়ক]

কাকে বলে পূর্ণ সূর্যগ্রহণ
চাঁদ সূর্যকে সম্পূর্ণ রূপে ঢেকে ফেললে কোনও জায়গায় তা দেখা গেলে হয় পূর্ণ সূর্যগ্রহণ।
কাকে বলে আংশিক গ্রহণ
চাঁদের দ্বারা সূর্য যখন আংশিক ঢাকা পড়ে তখন তাকে বলা হয় আংশিক গ্রহণ।
এবার দেখে নিন কোন রাজ্য থেকে কখন দেখা যাবে সূর্যগ্রহণ
কলকাতা - সকাল ৫টা ৫০ মিনিট ৪২ সেকেন্ড থেকে ৬টা ৫০ মিনিট ১৮ সেকেন্ড।
নয়াদিল্লি - সকাল ৬টা ৩৭ মিনিট ২২ সেকেন্ড থেকে ৬টা ৪৪ মিনিট ৩০ সেকেন্ড।
হায়দ্রাবাদ - সকাল ৬টা ২৮ মিনিট ৩৪ সেকেন্ড থেকে ৬টা ৪৭ মিনিট ৫৩ সেকেন্ড।
বেঙ্গালুরু - সকাল ৬টা ৩০ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৬টা ৪৭ মিনিট ৩৩ সেকেন্ড।
চেন্নাই - সকাল ৬টা ২০ মিনিট থেকে ৬টা ৪৮ মিনিট ২ সেকেন্ড।
গুয়াহাটি - সকাল ৫টা ৩৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে ৬টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ড।
নাগপুর - সকাল ৬টা ২৭মিনিট ১৭ সেকেন্ড থেকে ৬টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ড।
ভুবনেশ্বর - সকাল ৬টা বেজে ৪ সেকেন্ড থেকে ৬টা ৪৯ মিনিট ৩৯ সেকেন্ড।
নয়ডা - সকাল ৬টা ৩৬ মিনিট ৫৫ সেকেন্ড থেকে ৬টা ৪৪ মিনিট ৩২ সেকেন্ড।
গুরগাঁও - সকাল ৬টা ৩৮ মিনিট ৪ সেকেন্ড থেকে ৬টা ৪৪ মিনিট ৩৮ সেকেন্ড।
লখনৌ - সকাল ৬টা ২১ মিনিট ৫৮ সেকেন্ড থেকে ৬টা ৪৫ মিনিট ৫১ সেকেন্ড।
ভোপাল - সকাল ৬টা ৩৪ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড।
ইনদৌর - সকাল ৬টা ৪০ মিনিট ৫২ সেকেন্ড থেকে ৬টা ৪৭ মিনিট ৪ সেকেন্ড।
উজ্জ্বয়ন - সকাল ৬টা ৪১ মিনিট ১৭ সেকেন্ড থেকে ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড।
গোয়ালিয়র - সকাল ৬টা ৩২ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড।
কোচি - সকাল ৬টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৬টা ৪৬ মিনিট ৫৯ সেকেন্ড।
কোয়েম্বাটুর - সকাল ৬টা ৩২ মিনিট ৩৬ সেকেন্ড থেকে ৬টা ৪৭ মিনিট ১৩ সেকেন্ড।
বারাণসী - সকাল ৬টা ১৩ মিনিট ৬ সেকেন্ড থেকে ৬টা ৪৭ মিনিট ৪ সেকেন্ড।












Click it and Unblock the Notifications