রাতে ঘুমের মধ্যে হাত-পা ছোঁড়েন, জানুন কী বিপদ অপেক্ষায় রয়েছে

ঘুমের মধ্যে অনেকে হাজারো স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখেন। আপনার কি ঘুমের মধ্যে হাত-পা ছোঁড়া বা লাথি মারার অভ্যাস রয়েছে? যদি থাকে তাহলে সাবধান হোন।

ঘুমের মধ্যে অনেকে হাজারো স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখেন। আপনার কি ঘুমের মধ্যে হাত-পা ছোঁড়া বা লাথি মারার অভ্যাস রয়েছে? যদি থাকে তাহলে সাবধান হোন। বিশেষ করে এই সমস্যা যদি পুরুষদের মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুরুষদের সমস্যা বেশি

পুরুষদের সমস্যা বেশি

পুরুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে ভবিষ্যতে পার্কিনসনের মতো ভয়ঙ্কর রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের মধ্যে ঘনঘন চোখের নড়াচড়া সাধারণত ৫০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে দেখা যায়।

ঘুমের মধ্যে হাত-পা ছোঁড়া

ঘুমের মধ্যে হাত-পা ছোঁড়া

মহিলাদের চেয়ে পুরুষদের এই সমস্যা বেশি হয়। সুস্থ মানুষরা ঘুমের মধ্যে নড়াচড়া করে, স্বপ্নও দেখে, তবে এই সমস্যা হলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় হাত-পা ছুঁড়তে, চিৎকার করতে দেখা যায়।

ডোপামাইন কম থাকলে সমস্যা

ডোপামাইন কম থাকলে সমস্যা

ল্যানসেট নিউরোলজির জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে পুরুষদের এই সমস্যা রয়েছে তাদের ডোপামাইন কম থাকে। এই রাসায়নিক মস্তিষ্কে থাকে যা আবেগকে নিয়ন্ত্রণ করে। ভালো লাগা, খারাপ লাগা, কষ্টকে অনুভব করায়।

হতে পারে পার্কিনসন

হতে পারে পার্কিনসন

ফলে ডোপামাইন কমে গেলে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া অথবা পার্কিনসন রোগ হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যা বাড়তে পারে। পার্কিনসনের প্রকোপ বেড়ে যায় কারণ মস্তিষ্কের যে অংশ ডোপামাইন তৈরি করে তা উৎপাদন করা থামিয়ে দেয়।

গভীর সমস্যা

গভীর সমস্যা

আর সেজন্য মস্তিষ্কের সেই অংশে জ্বালা অনুভব হতে পারে আক্রান্তের। আগে এই বিষয়টি গবেষণায় উঠে আসেনি। তবে এখন জানা গিয়েছে, ডোপামাইনের অভাব হলে মস্তিষ্কে জ্বাল অনুভূত হয়, বিশেষ করে যাদের পার্কিনসন রোগ হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+