জঙ্গি ঘাঁটি থেকে গোপন বাঙ্কার, সবই খুঁজে বের করবে কর্টোস্যাট ২ উপগ্রহ, এর বৈশিষ্ট্য জানুন ফটোফফিচারে
ঠিক কতটা উপকারী হতে চলেছে পিএলএলভি-সি-৩৮ এর মাধ্যমে কার্টোস্যাট-২ কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ, আসুন জেনে নেওয়া যাক।
শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএলএলভি-সি-৩৮ এর মাধ্যমে কার্টোস্যাট-২ উপগ্রহ ও ৩০টি ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এদিন সকাল ৯টা ২৯ মিনিটে এই সফল উৎক্ষেপণ করেছে ইসরো। সীমান্তে জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে শত্রুপক্ষের গোপন বাঙ্কার সবকিছুই খুঁজে বের করে তার ছবি পাঠাতে পারবে এই নতুন উপগ্রহ। ঠিক কতটা উপকারী হতে চলেছে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ, আসুন জেনে নেওয়া যাক।

কার্টোস্যাট-২ এর যাত্রা শুরু
মহাকাশের উদ্দেশে পাড়ি দিল কার্টোস্যাট-২ সিরিজের কৃত্রিম উপগ্রহ। আরও ৩০টি কৃত্রিম উপগ্রহ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করল পিএসএলভি সি-৩৮ এর মাধ্যমে।

কার্টোস্যাটের ওজন
৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোট-সেন্সিং স্যাটেলাইট। এটি পৃথিবীকে নিরীক্ষণ করে নানা তথ্য পাঠাবে।

বাকী ছোট উপগ্রহের ওজন
এছাড়া ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি ছোট উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাড়ি দিয়েছে। এর মধ্যে ২৯টি বিদেশি কৃত্রিম উপগ্রহ। পিএসএলভি-তে করে যে মোট ৩১টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হল, সেগুলির মোট ওজন প্রায় ৯৫৫ কেজি।

ভারতের একমাত্র ন্যানো স্যাটেলাইট
একটিমাত্র ভারতীয় ন্যানো স্যাটেলাইট এতে রয়েছে। যার নাম 'NIUSAT'। যার ওজন ১৫ কেজি। এটি নুরাল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরিতে সাহায্য করেছেন। কৃষিকাজের পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় এই স্যাটেলাইট কাজে আসবে।

মোট ১৪টি দেশের উপগ্রহ
মোট ১৪টি দেশের ২৯টি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, অস্ট্রিয়া, বেলজিয়াম, চিলি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, যুক্তরাজ্য ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

ফের রেকর্ড শ্রীহরিকোটায়
সকাল ৯টা ২৯ মিনিট নাগাদ সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম লঞ্চপ্যাড থেকে পিএসএলভি-সি ৩৮ রকেট উৎক্ষেপণ করা হয়। এই নিয়ে পিএসএলভি-র এটি ৪০তম উৎক্ষেপণ।

গুপ্ত শক্তি
এই নতুন উপগ্রহের রেজোলিউশন ০.৬ মিটার। অর্থাৎ এটি খুব ছোট পদার্থও দূর থেকে খুঁজে বের করতে পারবে। এর ফলে বিশেষ করে প্রতিরক্ষা দফতরের বিশেষ সুবিধা হবে। জঙ্গিদের শিবির, গুপ্ত বাঙ্কার খুঁজে বের করতে এটি বিশেষ কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

শত্রুর উপরে নজরদারি
এর আগে যে উপগ্রহ দিয়ে সীমান্তে নজরদারি চালানো হচ্ছিল তার রেজোলিউশন ছিল ০.৮ মিটার। তা দিয়েই সীমান্তের ওপারে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে মোট ৭টি জঙ্গি শিবির ধ্বংস করে ভারতীয় সেনা।

নিখুঁত প্রোগ্রামিং
কার্টোস্যাট ২ সিরিজের উপগ্রহটি কাজে অত্যন্ত নিখুঁত। অর্থাৎ ঠিকমতো প্রোগ্রামিং করা থাকলে বেছে নেওয়া জায়গায় যে অংশের ছবি চাই সেটাই একেবারে নিখুঁতভাবে তুলে নিয়ে আসবে। এবং তা উচ্চ রেজোলিউশনের হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications