সবচেয়ে বেশি আসন জেতা দল সরকার গড়তে পারছে না, এটাই নতুন ট্রেন্ড, দেখুন পরিসংখ্যান
নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী দলই যে সবসময় সরকার গঠন করবে তা কিন্তু নয়। অন্তত গত পাঁচ বছরের ট্রেন্ড যদি দেখা যায় তাহলে স্পষ্ট হবে, এটাই এখন ভারতের রাজনীতিতে নতুন ট্রেন্ড।
নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী দলই যে সবসময় সরকার গঠন করবে তা কিন্তু নয়। অন্তত গত পাঁচ বছরের ট্রেন্ড যদি দেখা যায় তাহলে স্পষ্ট হবে, এটাই এখন ভারতের রাজনীতিতে নতুন ট্রেন্ড। কোনও একটি দল ভোটের ফলে সরকার গড়ার মতো আসন না পেয়ে সবচেয়ে বেশি আসন পেলেও বিরোধী দলগুলি একজোট বেঁধে নতুন ক্ষমতার বৃত্ত তৈরি করছে। সরকার গড়ছে তাঁরাই। এভাবেই ২০১৩ সালে দিল্লি বিধানসভা ভোটে নতুন ট্রেন্ড শুরু হয় যা এখন আরও ডালপালা মেলেছে। একনজরে দেখা যাক কোন রাজ্যে কী হয়েছে।

দিল্লি বিধানসভা নির্বাচন ২০১৩
দিল্লিতে মোট আসন ৭০টি। আম আদমি পার্টি ২০১৩ সালে ২৮টি আসন পায়। বিজেপি পায় ৩২টি আসন। যদিও সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি সরকার গঠন করতে পারেনি। কংগ্রেসের ৮ বিধায়কের সমর্থনে আপ ক্ষমতা আসে। প্রথমবার মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল।

গোয়া বিধানসভা নির্বাচন ২০১৭
গোয়ায় ৪০ বিধানসভা আসনের ভোটে কংগ্রেস প্রথমে পায় ১৮টি আসন। বিজেপি পায় ১২টি আসন। পরে একজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন। কংগ্রেস বেশি আসন পেলেও বিজেপি মহারাষ্ট্র গোমন্ত্রক রার্টির ৩জন বিধায়ক, ৩ জন গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক ও ৩জন নির্দল বিধায়ককে নিয়ে সরকার গঠন করে।

মণিপুর বিধানসভা নির্বাচন ২০১৭
কংগ্রেস মণিপুরে ৬০টি আসনের মধ্যে ২৮টি আসন পায়। বিজেপি পায় ২১টি আসন। তা সত্ত্বেও কংগ্রেস সরকার গড়তে পারেনি। ৪ এনপিপি ও ৪ এনপিএফ ও ১ এলজেপি বিধায়কের সাহায্য নিয়ে বিজেপি সরকার গঠন করেছে।

মেঘালয় বিধানসভা নির্বাচন ২০১৭
মেঘালয়ে এবছর বিধানসভা ভোটে কংগ্রেস ৬০টি আসনের মধ্যে ২১টি পায়। এনপিপি পায় ১৯টি আসন। তবে সরকার গঠন করে এনপিপি। ২ বিজেপি বিধায়ক, ৬ ইউডিপি বিধায়ক, ২ এইচএসপিডিপি বিধায়ক ও ১ নির্দলকে নিয়ে সরকার গঠিত হয়। কংগ্রেস সুযোগ পায়নি।












Click it and Unblock the Notifications