Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হট ওয়াটার বেলুনে চড়ে আকাশভ্রমণ করতে চলুন বেঙ্গল বিচ ফেস্টিভ্যালে, সাজছে সমুদ্র সৈকত

বছর শেষে উৎসবের আসর সমুদ্র সৈকতে। বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল নামে এই উৎসব একইসঙ্গে হতে চলেছে দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণিতে।

বছর শেষে উৎসবের আসর সমুদ্র সৈকতে। বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল নামে এই উৎসব একইসঙ্গে হতে চলেছে দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণিতে।

কোথায়?

কোথায়?

দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণিতে - একযোগে।

সময়

সময়

এ বছর ২০ থেকে ২২ ডিসেম্বর। হতাশ হবেন না। বিশেষ অনুষ্ঠান হবে ২০ থেকে ২২ ডিসেম্বর ২০১৭। মেলা কিন্তু চলবে ২০ থেকে ২৬ ডিসেম্বর। আর সুইস টেন্ট? সেখানে রাত কাটানোর সুযোগ মিলবে প্রায় ১৫ দিন ধরে।

কী কী থাকবে?

কী কী থাকবে?

চেখে দেখা হয় নি, এমন অনেক কিছু।

বিশেষ বিশেষ অনুষ্ঠান

বিশেষ বিশেষ অনুষ্ঠান

হট ওয়াটার বেলুনে চড়ে আকাশভ্রমণ। বেলাভূমিতে গজিয়ে ওঠা রাজকীয় সুইস টেন্টে সোনালী রাত্রিবাস। অজস্র জলক্রীড়া, মনকেড়ে নেওয়া সাংস্কৃতিক সন্ধ্যা। বিপুল খাদ্য সম্ভার। বিপণী, মেলা এবং, এবং ---- বাকিটা গিয়ে দেখতে হবে।

আয়োজক সংস্থা

আয়োজক সংস্থা

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রধান উদ্যোক্তা। দীঘা -শংকরপুর উন্নয়ন পর্ষদ ছাড়াও অগণিত সরকারি দপ্তর। একযোগে কাজ করছেন জেলাশাসক রেশমি কোমল।

বিচ ফেস্টিভ্যালের উদ্দেশ্য

বিচ ফেস্টিভ্যালের উদ্দেশ্য

বাংলার পর্যটন সম্ভাবনাকে দেশবিদেশে পৌঁছে দেওয়া। প্রতিবছর ঘটার আশা রইল একই সময়ে। কে বলতে পারে, আমাদের সমুদ্রসম্পদ ভ্রমণ পিপাসুদের মন ভরিয়ে দেওয়ার পাশাপাশি খুলে দেবে না উপার্জনের নতুন পথ।

তাহলে ঝাঁপিয়ে পড়ুন কাজে, নয়ত চলুন বেড়াতে। আপনার প্রত্যক্ষ মদতে বাংলা এগোক, এগিয়ে চলুক - নতুন স্বপ্ননির্মাণে।

(আরো জানতে - http://www.bengalbeachfestival.in)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+