বয়সের সঙ্গে সঙ্গে ওজন বাড়ছে কেন? কারণ অনুসন্ধান করলেন বিজ্ঞানীরা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ার প্রবণতা নতুন কোনও ঘটনা নয়। কেন এটা ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। দীর্ঘ গবেষণার পর অবশেষে কারণ বের করতে বেরেছেন তাঁরা।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ার প্রবণতা নতুন কোনও ঘটনা নয়। কেন এটা ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। দীর্ঘ গবেষণার পর অবশেষে কারণ বের করতে বেরেছেন তাঁরা। সম্প্রতি সুইডেনের কারোলিিনস্কা ইনস্টিটিউডের গবেষকরা দাবি করেছেন বয়সের সঙ্গে শরীরে ফ্যাটের কোষ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। যার জেরেই মানুষের শরীর মোটা হতে শুরু করে।

ফ্যাট সেল বাড়তে থাকে শরীরে
বসয় বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ফ্যাটের কোষ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমতে থাকে। সেকরণেই অল্প ফ্যাট জাতীয় খাবার খেলেই শরীরে ওজন অনেকটা বেড়ে যায়। একটু ক্যালোরি যুক্ত খাবারেই অনেকটা মেদ বেড়ে যায় শরীরে। গবেষকরা ৪১ জন মহিলার উপর গবেষণা চালিয়ে দেখেছেন, বারিয়াট্রিক অস্ত্রোপচারের পর তাঁদের শরীরে মেদ বাড়তে শুরু করে। কারণ অস্ত্রোপচারের পর তাঁদের শরীরে ফ্যাট সেল নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। অন্যদিকে যাঁরা অস্ত্রোপচারের আগে মোটা ছিলেন তাঁরা আবার অস্ত্রোপচারের পর মেদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
ফ্যাট কোষের কারণেই মেদ বাড়ে শরীরে
গবেষকরা জানিয়েছেন ফ্যাট টিসু বা কোষ থেকেই যে মেদ বাড়ে শরীরের সেটা অবশেষে বের করতে পেরেছেন তাঁরা। এর থেকে ওবেসিটির নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কাজেই শুধু মাত্র খাবার নিয়ন্ত্রণ করেই যে মোটা হওয়ার প্রবণতা কমানো সম্ভব তা নয়। ওবেসিটি কমাতে গেলে আগে ফ্যাট কোষ নিয়ন্ত্রণ করতে হবে। তবে শরীরের ওজন নিয়ন্ত্রিত হবে।
জিমে গেলেই রোগা হওয়া যায় না
মোটা হলেই সকলে জিমে ছোটেন। কিন্তু আসলে জিমে গিয়ে যে রোগা হওয়ার প্রবণতা দীর্ঘস্থায়ী হয় না সেটা বুঝিয়ে দিয়েছেন গবেষকরা। এরজন নিয়মিত একটি রুটিন মেনে চলা প্রয়োজন। খাবারের নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে জিমের কসরত করতে হবে। তবেই ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে।
ক্যারোলিস্কা ইনস্টিটিউটের গবেষকদের দাবি, ওবেসিটি এবং ওবেসিটি সংক্রান্ত রোগ এখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই ওবেসিটির নিয়ন্ত্রণে সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত বিজ্ঞান সম্মত চিকিৎসার প্রয়োজন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications