খুব সহজেই হোয়াটসঅ্যাপে মিলবে টিকাকরণের শংসাপত্র, জানুন কীভাবে
করোনা ভাইরাস ও ওমিক্রনের দাপটে নাজেহাল দেশবাসী। তবে এরই মাঝে বিশ্বের মধ্যে বৃহৎ টিকাকরণ কর্মসূচিও চলছে এই ভারতেই। দেশের নাগরিকরা তাঁদের টিকাকরণের স্লট বুক করছে কোউইন অ্যাপ অথবা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে। ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই ভ্যাকসিন শংসাপত্র ডাউনলোড করতে পারবে। তবে এই টিকাকরণের শংসাপত্র এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ডাউনলোড হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খুব ভালো ও দারুণ এই উদ্যোগ, যেখানে কয়েক সেকেণ্ডের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই টিকাকরণের শংসাপত্র ডাউনলোড হয়ে যাবে। জানা গিয়েছে, '৯০১৩১৫১৫১৫' এই নম্বরটি সেভ করে রাখুন এবং টাইপ করুন 'সার্টিফিকেট' আর হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরটিতে। আপনি সঙ্গে সঙ্গে কোভিড টিকাকরণের শংসাপত্র পেয়ে যাবেন।
এবার ধাপে ধাপে শিখে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে এই শংসাপত্র পেতে পারবেন।
১) প্রথমে +৯১ ৯০১৩১৫১৫১৫ এই নম্বরটি সেভ করে রাখুন
২) 'কোভিড সার্টিফিকেট' লিখে তা হোয়াটসঅ্যাপে এই নম্বরে পাঠিয়ে দিন
৩) কোউইন প্ল্যাটফর্ম থেকে ৬ সংখ্যার ওটিপি আপনার মোবাইল নম্বরে আসবে
৪) সেটা দেওয়ার পরই আপনি আপনার শংসাপত্র ডাউনলোড করতে পারবেন
৫) যদি কোনও ভাবে একের বেশি ব্যক্তি রেজিস্ট্রার থাকেন আপনার মোবাইল নম্বরে, তবে হেল্পডেস্ক আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কার শংসাপত্র ডাউনলোড করতে চান।
প্রসঙ্গত, গত বছরের অগাস্টে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে বলেছিলেন, 'প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জীবনে বিপ্লব এসে গিয়েছে! এখন কোভিড-১৯ টিকাকরণের শংসাপত্র পান আমার সরকারের করোনার হেল্পডেস্ক থেকে মাত্র তিনটে সহজ ধাপের মাধ্যমে।' এরপর তিনি হোয়াটসঅ্যাপে শংসাপত্র পাওয়ার পদ্ধতিও জানিয়েছিলেন এবং সঙ্গে ফোন নম্বরটিও।
ইতিমধ্যে, মাই গর্ভমেন্ট করোনা হেল্পডেস্ক হোয়াটসঅ্যাপ চ্যাটবট ব্যবহারকারীদের কাছাকাছি টিকা কেন্দ্র এবং প্রামাণিক তথ্য, করোনা ভাইরাস সম্পর্কিত সতর্কতা, পেশাদার পরামর্শ, তথ্য পরীক্ষক এবং গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলি খুঁজে পেতে সহায়তা করে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে তাদের অবস্থানের কাছাকাছি কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলিও খুঁজে পেতে পারেন। কিভাবে কাজ করে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট। প্রথমে চ্যাটবটে 'হাই' লিখুন এবং অপেক্ষা করুন বিকল্প আসার জন্য। এরপর টিকা কেন্দ্রের বিকল্পের মাঝখান থেকে একটি বেছে নিন এবং পিন কোড নম্বর দিন। চ্যাটবট প্রত্যয়িত টিকাদান কেন্দ্রগুলির একটি তালিকার সঙ্গে প্রতিক্রিয়া জানাবে, তবে তা কিছু সময় নিতে পারে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে ভারতে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত ১৫০.০৬ কোটি টাকাকরণ হয়েছে। গত বছরের ১৬ জানুয়ারি এই কর্মসূচি শুরু হয়। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৯০,৫৯,৩৬০ জনের টিকাকরণ হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications