শতবর্ষে সত্যজিৎ, তাঁর পাঁচটি অসাধারণ বই এক ঝলকে দেখে নেওয়া যাক

তাঁর নামটাই যথেষ্ট এটা বলার জন্য যে বাংলা সিনেমা থেকে সাহিত্য জগতে তাঁর অবদান অনস্বীকার্য। সত্যজিৎ রায়। তাঁর জনপ্রিয়তা থেমে থাকেনি দেশের মধ্যে, আন্তর্জাতিক স্তরেও তিনি সমানভাবে বিখ্যাত। পরিচালক থেকে লেখক, সত্যজিৎ রায় ছিলেন নিজের নামের মতোই কিংবদন্তি। একাধারে চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীতকার অন্যদিকে গ্রাফিক্স ডিজাইনার ও ক্যালিগ্রাফার, রায় ছিলেন বহু প্রতিভার অধিকারি। পথের পাঁচালি থেকে অপুর সংসার, নায়ক থেকে জলসাঘর, ফেলুদা থেকে তিন কন্যা, সব ছবিতেই বাজিমাত করেছেন এই অসাধারণ পরিচালক। ১৯৮৪ সালে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় এবং ১৯৯২ সালে তিনি ভারত রত্ন পান, ওই একই বছরে সত্যজিৎ রায়কে অস্কার দেওয়া হয়। শনিবার সেই কিংবদন্তী বহুমুখী প্রতিভার অধিকারি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের একশোতম জন্মদিন। শতবর্ষে এই অসাধারণ ব্যক্তির কিছু অনন্য সাধারণ বইয়ের খোঁজ নেওয়া যাক।

শতবর্ষে সত্যজিৎ, তাঁর পাঁচটি অসাধারণ বই এক ঝলকে দেখে নেওয়া যাক

কমপ্লিট অ্যাডভেঞ্চার অফ ফেলুদা

সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের নাম ফেলুদা। এই বইতে ফেলুদার নানান গোয়েন্দাগিরির গল্পে ভর্তি রয়েছে।

আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস

যাঁরা পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা অবশ্যই এই বইটি পড়বেন। সিনেমা নিয়ে দারুণ দারুণ বিষয় আলোচনা করা হয়েছে এই বইতে।

ইন্দিগো

অতিপ্রাকৃত গল্পের ভান্ডার, ছোট গল্পের এই সংগ্রহটি তরুণ এবং বৃদ্ধদের কাছে অতিপ্রিয় বই।

চাইল্ডহুড ডে

বাংলাতে এই বইটি লিখেছিলেন সত্যজিত রায় এবং তা অনুবাদ করেন তাঁর স্ত্রী বিজয়া রায়, এই বইতে সত্যজিৎ সিনেমা, ফটোগ্রাফি, বই ও অন্যান্য বিষয়ের ওপর তাঁর আবেগ নিয়ে কথা বলেছেন।

দ্য অপু ট্রিলজি

সত্যজিৎ রায়ের সবচেয়ে জনপ্রিয় কাজের মধ্যে অন্যতম দ্য অপু ট্রিলজি। এই বইতে অপু চরিত্রের জীবনের প্রধান দিকগুলি তুলে ধরা হয়েছে, অপুর ছোটবেলা, বিয়ে ও পিতৃত্বকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+