মহিলাদের ক্লান্তি দূর করতে সুপুরুষদের দিয়ে করানো হচ্ছে এই কাজ, বিনিময়ে মিলছে অর্থ

তবে জাপানের হিরোকি তেরাই অবশ্য মহিলাদের হতাশা বা ক্লান্তি কাটাবার জন্য় এক নয়া থেরাপির আবিষ্কার করেছেন। তা হল 'ক্রাইং থেরাপি'।

প্রতিদিনের ব্যস্ততার মধ্যে ক্লান্তি একটা বড়দিক। ঘরের কাজ হোক বা অফিসের ব্যস্ততা, একজন মহিলার সারাদিনে ক্লান্তির পরিমাণ যথেষ্ট থাকে। অনেক সময় প্রবল ক্লান্তি থেকে আসে হতাশাও। তবে জাপানের হিরোকি তেরাই অবশ্য মহিলাদের হতাশা বা ক্লান্তি কাটাবার জন্য় এক নয়া থেরাপির আবিষ্কার করেছেন। তা হল 'ক্রাইং থেরাপি'। এর দ্বারা বহু মানুষই ক্লান্তি হতাশা কাটিয়ে উঠতে পারছেন বলে জানিয়েছেন। আর সেই থেরাপির জনপ্রিয়তা নিয়ে নিজস্ব সংস্থা খুলেফেলেছেন তেরাই। পরিষেবা দিচ্ছেন 'কান্নার'।

কান্না থেরাপি কী?

কান্না থেরাপি কী?

রুই কাৎসু বা কান্না বার করার থেরাপি । জাপানের এই বিখ্যাত থেরাপির দ্বারা নিত্যদিনের চিন্তাভাবনা, দুঃখ, ক্লান্তি থেকে মুক্তি পাচ্ছেন বহু মহিলা। এছাড়াও বলা হচ্ছে বহু মানুষই এর দ্বারা সংযুক্ত হচ্ছেন পরিবারের কাছে। তেরাই বলছেন, বিশ্বে সবচেয়ে বেশি কাঁদতে দেখা যায় মার্কিনীদের, ৩৭ টি দেশের মধ্যের সমীক্ষা রিপোর্ট এমনটাই জানাচ্ছে।

হ্যান্ডসম ছেলেদের দিয়ে চলছে কাজ

হ্যান্ডসম ছেলেদের দিয়ে চলছে কাজ

হিরোকি তেরাই এই থেরাপি নিয়ে ইতিমধ্যেই ১১ টি বই লিখে ফেলেছেন। আর তাঁর সংস্থা মহিলাদের ক্লান্তি দূর করতে সুপুরুষদের সামনে রেখে মহিলাদরে কান্না বার করানোর পরিষেবা দিচ্ছে।

কেন সুপুরুষদের ব্যবহার করা হচ্ছে?

কেন সুপুরুষদের ব্যবহার করা হচ্ছে?

হিরোকি তেরাইয়ের মতে, পুরুষ যত বেশি সুন্দর দেখতে বা স্বস্থ্যবান অথবা আকর্ষণীয় হবেন, মহিলারা তাঁর কাছে ততই অনুভূতিপ্রবণ হয়ে পড়েন। তার ফলে মহিলাদের মনের সমস্ত সংবেদনশীলতা বাইরে আসে কান্নার মাধ্যমে। আর একজন মানুষ যত বেশি কাঁদছেন ততই বেশি মানসিক শান্তি স্বস্তি উপবোগ করছেন।

বিনিময়ে মিলছে টাকা

বিনিময়ে মিলছে টাকা

যে সমস্ত সুপুরুষ মহিলাদের কাঁদাবার কাজে নিয়োজিত এই সংস্থার পক্ষ থেকে , তাঁদের সকলকে ভালো মূল্যের টাকা দেওয়া হচ্ছে। তেমনভাবে মহিলাদের কাছে থেকেও আসছে বহু পরিমাণ অর্থ, এই পরিষেবা দানের জন্য়।

কান্না থেরাপি সম্পর্কীয় কিছু তথ্য

কান্না থেরাপি সম্পর্কীয় কিছু তথ্য

তেরাই বলছেন তাঁর সংস্থায় সবচেয়ে বেশি ভিড় হয় বিবাহ বিচ্ছেদের শিকার মহিলাদের। তবে এছাড়াও বহু ধরনের মহিলা ও পুরুষরাই আসেন তাঁর কাছে। বৈজ্ঞানিক নীরিক্ষণে দেখা গিয়েছে, একজন মানুষ কান্নাকাটি করার ৯০ মিনিট পর স্বস্তিবোধ করেন। এতে শরীর মন মেজাজ সমস্ত চাঙ্গা থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+