এবার থেকে রাজ্যে রসগোল্লা উৎসব, কবে হবে, বিস্তারিত জেনে নিন
রাজ্যের উৎসবের তালিকায় যুক্ত হতে চলেছে নতুন একটি নাম। রসগোল্লা উৎসব। সূত্রের খবর আগ্রহী মিষ্টান্ন ব্যবসায়ীদের প্রস্তাবে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী। মার্চের পরেই হতে পারে এই উৎসবের আয়োজন।
রাজ্যের উৎসবের তালিকায় যুক্ত হতে চলেছে নতুন একটি নাম। রসগোল্লা উৎসব। সূত্রের খবর আগ্রহী মিষ্টান্ন ব্যবসায়ীদের প্রস্তাবে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী। মার্চের পরেই হতে পারে এই উৎসবের আয়োজন।

বাংলার রসগোল্লা হিসেবে জিআই ট্যাগ মিলেছিল আগেই। এবার ব্র্যান্ডিং-এর পথে এগোচ্ছে রাজ্য সরকার। ব্র্যান্ডিং করা গেলে আন্তর্জাতিক স্তরে রসগোল্লার মার্কেটিং করা যাবে। এতে বিদেশি মুদ্রা অর্জনের পথ সুগম হবে বলেই মত নবান্নের।
পলিসিতে মাপকাঠিও ঠিক করে দেওয়া হয়েছে। তাতে রয়েছে ২৬৯ কিলো ক্যালরি শক্তি, ৬ গ্রাম প্রোটিন, ৪০ গ্রাম কার্বোহাইড্রেড, ৬.৬ গ্রাম ফ্যাট এবং ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম।
বাংলার রসগোল্লা হিসেবে জিআই ট্যাগ মেলায় খুশি রাজ্যের মিষ্টি ব্যবসায়ীরা। রসগোল্লা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগেও খুশি তাঁরা। মৌখিকভাবে ধন্যবাদ দেওয়ার পর সোমবার রসগোল্লার হাঁড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতেও যান তাঁরা, এমনটাই খবর সূত্রের। মুখ্যমন্ত্রী কাছে 'রসগোল্লা উৎসব' আয়োজন করার প্রস্তাব রাখেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মিষ্টি ব্যবসায়ীদের প্রস্তাবে সায় দিয়েছেন। তবে মার্চ মাসের পর যেন এই উৎসব করা হয়, সেই অনুরোধও রেখেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications