হোটেল-রেস্তোরাঁয় এটা করলেই জেল হবে মালিকের, জেনে নিন নিজের অধিকার সম্পর্কে
যদি হোটেল রেস্তোরাঁয় আপনি একটি জলের বোতল কেনেন তাহলে সুযোগ রয়েছে এমআরপি বা 'ম্যাক্সিমাম রিটেল প্রাইস' এর চেয়ে বেশি দাম নেওয়ার। এই নিয়ে ভারত সরকারের কড়া আইন রয়েছে। তবে তা নিয়ে সচেতনতা অনেক কম।
যদি হোটেল রেস্তোরাঁয় আপনি একটি জলের বোতল কেনেন তাহলে সুযোগ রয়েছে এমআরপি বা 'ম্যাক্সিমাম রিটেল প্রাইস' এর চেয়ে বেশি দাম নেওয়ার। এই নিয়ে ভারত সরকারের কড়া আইন রয়েছে। তবে তা নিয়ে সচেতনতা অনেক কম। তবে ফের একবার সরকারি তরফে আশ্বস্ত করে বলা হয়েছে যে, কেউ যদি কোনও জিনিসের গায়ে লেখা দামের চেয়ে বেশি এমআরপি বা দাম দাবি করে তাহলে সেই হোটেল বা রেস্তোরাঁ মালিকের জেল হতে পারে অথবা সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে।

সুপ্রিম নির্দেশ
বিভিন্ন রাজ্যের হোটেল-রেস্তোরাঁ অথবা দর্শনীয় স্থানের পাশের দোকানগুলিতে জিনিসের গায়ে সাঁটা দামের বেশি নেওয়া হয়। বহুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় যে, হোটেল-রেস্তোরাঁগুলিতে খুচরো বিক্রিকে ধরা যাবে না। যদিও জলের বোতল অথবা ঠান্ডা পানীয়র ক্ষেত্রে বেশি দাম নিতে পারবে না এমনটা বলা হয়নি।

কড়া নিয়ম ছিলই
২০০৯ সাল অবধি ১৯৭৬ সালের স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজরর্স অ্যাক্ট অনুযায়ী হোটেল-রেস্তোরাঁ বেশি টাকা নিতে শাস্তির ব্যবস্থা ছিল। সেবছর থেকে লিগ্যাল মেট্রোলজি অ্যাক্ট সামনে আসে। সেখানে বলা হয়, বিক্রিত সমস্ত দ্রব্যের দাম গায়ে সাঁটা থাকতে হবে। বিক্রেতা তা বদলে দিতে পারবেন না। অথবা লেখা দামের চেয়ে বেশি চাইতেও পারবেন না।

হোটেল-রেস্তোরাঁর বিরোধিতা
এই আইনের বিরোধিতা করে হোটেল-রেস্তোরাঁগুলি। ফেডারেশন অব হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ও দ্য ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এই আইন মানবে না বলে জানায়। নিজেরা গতবছরে বিজ্ঞপ্তি জারি করে জানায়, হোটেল-রেস্তরাঁ জল ও ঠান্ডা পানীয়র ক্ষেত্রে বেশি দাম নিতে পারবে। তবে ওভার দ্য কাউন্টার বিক্রির সময় তা করা যাবে না।

বড় হরফে এমআরপি লিখতে হবে
তবে সরকার মানুষের স্বার্থে এগিয়ে এসেছে। প্রতিটি পণ্যে এমআরপি আরও বড় হরফে লিখতে বলা হয়েছে। তার পাশাপাশি উৎপাদন সংক্রান্ত তথ্য, শেষ কবে পর্যন্ত ব্যবহার করা যাবে, পরিমাণ ও কনজিউমার কেয়ার ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications