শিশুর জন্মমাসই বলে দেয় তাঁর ভবিষ্যতের রাস্তা, একনজরে জেনে নিন
আপনার পরিবারের খুদে সদস্য বা সদস্যাকে নিয়ে অনেক স্বপ্ন , মনে মনে ভেবেও রেখেছেন অনেক কিছু যে বড় হলে সে কী হবে।
আপনার পরিবারের খুদে সদস্য বা সদস্যাকে নিয়ে অনেক স্বপ্ন , মনে মনে ভেবেও রেখেছেন অনেক কিছু যে বড় হলে সে কী হবে। তবে জানেন কী এটা অনেক ক্ষেত্রে জাতক বা জাতিকার জন্মমাসের ওপরও নির্ভর করতে পারে। সাম্প্রতিক সমীক্ষা বলছে যে যে সময়ে জন্মায় সেই সময়ের আবহাওয়ার তার জীবনে বড় প্রভাব থাকে। ফলে চারিত্রিক বিকাশের বৈশিষ্ট্যও তার ওপর নির্ভর করতে পারে। যা আপনার পরিবারের ছোটটির বড় হয়ে ওঠার পথে বড় ভূমিকা নিতে পারে।

জানুয়ারির শিশু
এই মাসের জাতকদের মধ্যে চিকিৎসক হওয়ার সম্ভবনা থাকে, তবে সেটা শিশুদের চিকিৎসক। তবে অনেকক্ষেত্রে এই মাসে জন্মানো শিশুদের মধ্যে হিসেব রাখার ক্ষমতা বেশি থাকে, ফলে অনেক ক্ষেত্র তারা ঋণ উদ্ধারকারী সংস্থার কর্মীও হতে পারে, হতে পারে রিয়াল এস্টেট-র বিকিকিনির এজেন্টও।

ফেব্রুয়ারি-র শিশু
এই মাসে যাঁরা জন্মান তাঁদের মস্তিস্কের ডান দিকের অংশটি অধিক সক্রিয় হয়। ফলে তাঁদের মধ্যে সৃষ্টিশীলতরা ছোঁওয়া বেশ খানিকটা বেশি থাকে। তবে অনেকক্ষেত্রেই ট্রাফিক সার্জেন্ট-রা এই মাসে জন্মানো শিশুরাই বড় হয়ে হন।

মার্চের শিশু
মার্চ মাসে যাঁরা জন্মান তাঁরা একেবারে 'কুল' হন। সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিতেই পারেন যদি আপনার সন্তান এই মাসে জন্মান। আবার এই মাসের শিশুদের মধ্য পাইলট হওয়ার সম্ভবনাও থাকে।

এপ্রিলের শিশু
আপনার বাচ্চাটি কী এপ্রিলে জন্মেছে। জানেন কী বিশ্বের বহু স্বৈরশাসক এই মাসে জন্মেছেন। চিন্তা করবেন না । এই মাসে জাতক -জাতিকার মধ্যে বিভিন্ন রকমের গুণ থাকে। ফলে বিভিন্নধর্মী পেশায় তাঁরা যেতে পারেন।

মে -র শিশু
এই মাসে যাঁরা জন্মান রাজনৈতিক সচেতনতা ছোট থেকেই বিকশিত হয়। ফলে অনেকেই রাজনীতিকেই কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। কিন্তু ফুটবল খেলোয়াড়ও হয়ে উঠতে পারে এই মাসে জন্মানো আপনার বাড়ির শিশুটি।

জুনের শিশু
জুন মাসের শিশুদের মধ্যে বড় হয়ে কোম্পানির বড় দায়িত্বভার সামলানোর ক্ষমতা থাকে। বলা যেতে পারে না কাল হয় ত আপনার শিশুই কোনও বড় কোম্পানির সিইও-র দায়িত্ব পেল। আবার যদি পড়াশুনো করে মন দিয়ে তাহলে আপনার পরিবারে নোবেলও নিয়ে আসতে পারে এই মাসে জন্মানো আপনার সন্তান।

জুলাইয়ের শিশু
এই মাসের জাতক-জাতিকারা খাটিয়ে হন। তাঁরা কোনও কিছু গড়ে তোলার সঙ্গে যুক্ত থাকতে পারেন, আবার ট্রেন চালক হয়ে দেশ-বিদেশে ঘুরতেও পারেন তাঁরা।

অগাস্টের শিশু
রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখছেন , কী বললেন দেখছেন না। আরে এই মাসের শিশুদের মধ্যে রাষ্ট্র কে পরিচালনা করার ক্ষমতা প্রচুর পরিমাণে থাকে।

সেপ্টেম্বরের শিশু
সেপ্টেম্বরের শিশুরা খুবই পড়াশুনোয় ভালো হন। ফলে তাঁরা বড় হয়ে শিক্ষকতার কাজে দক্ষতা দেখান।

অক্টোবরের শিশু
রাজনীতি আপনাদের সন্তানের ভিতরে ভিতরে বইছে। অক্টোবরের শিশুদের মধ্যে রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেব নিজেকে গড়ে তোলার স্বাভাবিক প্রবণতা থাকবেই। অনেকেরই আবার সৌন্দর্য বোধ বেশ বেশি হয় ফলে মডেলিং পেশাতেও ঝুঁকতে পারেন তাঁরা।
নভেম্বরের শিশু

নভেম্বরের শিশু
একটু হিংস্রতা থাকে এই মাসে জন্মানো শিশুদের মধ্যে। তাই এটাকে সঠিক দিকে গাইড করার দায়িত্ব কিন্তু পরিবারেরই । সে যাতে তাঁর দাপটকে খারাপ পথে পরিচালিত না করে সঠিক দিকে পরিচালিত করে সেটা এখন থেকেই নজর করুন। আকাশ দেখার প্রতি এঁদের একটা আকর্ষণ থাকে ফলে মহাকাশচারী হতে পারেন আপনার সন্তান।

ডিসেম্বরের শিশু
আপনার শিশুর মধ্যেও চিকিৎসক হওয়ার গুণ রয়েছে ভালোরকম। তবে দন্ত চিকিৎসক হওয়ার প্রতি এই মাসের শিশুদের আকর্ষণ বেশি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications