শ্রীনগরের চার্চের অনুষ্ঠান, হাজির একইসঙ্গে চার সম্প্রদায়ের মানুষ
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল শ্রীনগর। মুসলিম, হিন্দু, শিখ, ক্রিশ্চিয়ান এই চার সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে ক্যাথলিক চার্চের ঘণ্টা বাজালেন। গত ৫০ বছরে এই প্রথমবার।
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল শ্রীনগর। মুসলিম, হিন্দু, শিখ, ক্রিশ্চিয়ান এই চার সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে ক্যাথলিক চার্চের ঘণ্টা বাজালেন। গত ৫০ বছরে এই প্রথমবার।

১৯৬৭ সালের ৭ জুন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘণ্টাটি। প্রায় ৫০ বছর পরে প্রায় ১০৫ কেজি ওজনের ঘণ্টাটি স্থাপন করা হয়। রবিবার ঘণ্টা বাজিয়ে শুরু হয় কাজ। চার্চের মুখপত্র এসএম রথ এমনটাই জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের জন্য সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা সকলকেই আমন্ত্রণ জানিয়েছিলেন ঘণ্টা বাজানোর জন্য। তাঁরা চেয়েছিলেন, সবকটি সম্প্রদায়ের মানুষের সামনে কাজটি করতে। জানিয়েছেন এসএম রথ।
চার্চের বয়স ১২১ বছর। শ্রীনগরে মৌলানা আজাদ রোডের ওপর অবস্থিত চার্চটি রেভারেন্ড উইঙ্কলি ১৮৯৬ সালে স্থাপন করেছিলেন।

Click it and Unblock the Notifications