মাত্র ১ হাজার টাকার ৪জি ফোন আনছে জিও, সঙ্গে ভয়েস কল ও ভিডিও কলিং ফ্রি!
রিলায়েন্স গোষ্ঠী এবার প্রস্তুত হচ্ছে নতুন ৪জি বৈশিষ্ট্যের স্মার্টফোন বাজারে আনতে যার দাম হবে মাত্র ১ হাজার টাকা।
ফের বাজারে নতুন উন্মাদনা তৈরি করার পরিকল্পনা করে ফেলেছে রিলায়েন্স গোষ্ঠী। এবার তারা প্রস্তুত হচ্ছে নতুন ৪জি বৈশিষ্ট্যের স্মার্টফোন বাজারে আনতে যার দাম হবে মাত্র ১ হাজার টাকা।
রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে
রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার প্যাকেজ আনছে বিএসএনএল
সেই হিসাবে এক নতুন ধরনের মোবাইল বাজারে আনছে রিলায়েন্স। এর মাধ্যমে রিলায়েন্স জিও-র গ্রাহকদের ধরে রাখাই কোম্পানির মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এই নতুন ফোন ও রিলায়েন্স জিও কানেকশন থাকলে গ্রাহক ইন্টারনেটের নানা সুবিধা ছাড়াও অফুরন্ত ভয়েস কল ও ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন।

এই নতুন ফোনে ভয়েস ওভার এলটিই (VoLTE) প্রযুক্তি থাকবে। যারা মূলত কথা বলার জন্যই মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই নতুন ফোন আদর্শ হতে পারে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।
জিওকে টেক্কা দিতে ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!
রিলায়েন্সের মতে, দেশের সমস্ত অংশের মানুষকে এক ছাতার তলায় আনতে গেলে বিশেষ করে গ্রামীণ এলাকার দিকে নজর দেওয়া উচিত। গ্রামেগঞ্জে সেদিক থেকে নিজেদের গ্রাহক বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে যার দিকেই সংস্থা এবার হাত বাড়াতে চায়।
Reliance Jio 4G পরিষেবার মধ্যে সবচেয়ে মন্থর, জানাল TRAI
৩জি এমনকী ৪জি পরিষেবা বাজারে এসে গেলেও দেশের অধিকাংশ মানুষ এখনও ২জি ফোনই ব্যবহার করেন। ফলে রিলায়েন্স জিও পরিষেবার মাধ্যমে দেশের এই অংশের মানুষকেই টার্গেট করতে চাইছে। কারণ এখনও এর বাজারই সবচেয়ে বড়।
দেশে মোট ১০০ কোটি মোবাইল গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থাৎ ৬৫ কোটি মানুষ এখনও সাধারণ হ্যান্ডসেট ব্যবহার করেন। সবচেয়ে কম দামের ৪জি হ্যান্ডসেটের দাম ৩ হাজার টাকা। ফলে অনেকে তা কিনতে পারেন না।
ফলে ১ হাজার ও ১৫০০ টাকা মূল্যের দুটি ফোন বাজারে আনতে চলেছে রিলায়েন্স। আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যেই তা বাজারে এসে যাবে। একেবারে স্মার্টফোনের মতোই তা কাজ করবে। তবে এই ফোনগুলি টাচস্ক্রিন হবে না বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications