সুপ্রিম কোর্টের চার বিচারপতির বিদ্রোহ নিয়ে আইনজীবী ও বিচারপতিরা কী বলছেন
সুপ্রিম কোর্টের চার বিচারপতির সাংবাদিক বৈঠকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিভিন্ন আইনজ্ঞরা। কী জানিয়েছেন তাঁরা?
সুপ্রিম কোর্টের চার বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, জে চেলারামেশ্বর, রঞ্জন গগৈ ও মদন লোকুর এদিন সাংবাদিক বৈঠক করে সর্বোচ্চ আদালতের পরিচালন নিয়ে নানা অভিযোগ করেছেন। এই বিষয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিভিন্ন আইনজ্ঞরা। কী জানিয়েছেন তাঁরা?
|
সুপ্রিম কোর্টের অ্যাডভোটেক কেটিএস তুলসী
এটা খুব আতঙ্কের। নিশ্চয়ই গুরুতর কোনও কারণ থাকবে যেজন্য সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিরা এই প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছেন। তাঁদের চোখেমুখে অস্বস্তি ফুটে উঠছিল।
|
অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি
কী ইস্যু তা বড় কথা নয়। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে অভিযোগ। ওরা মাত্র ৪ জন। বাকী আরও ২৩জন রয়েছেন। এই ধরনের আচরণ অপরিণত মস্তিষ্কের পরিচয় দেয়। এটা না করলেই ভালো হতো। এই চারজনকে ইমপিচ করা উচিত। রায় দেওয়ার ক্ষমতা হারিয়েছেন এঁরা।
|
আইনজীবী প্রশান্ত ভূষণ
মুখ্য বিচারপতির বিরুদ্ধে এটা ভয়ঙ্কর অভিযোগ। এটার বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়তে হবে। যেখানে মুখ্য বিচারপতি নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। সেজন্যই এই পদক্ষেপ।
|
আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী
আমরা ওঁদের দোষ দিতে পারি না। এরা দেশের সেবা করবেন বলে নিজেদের আইনের কেরিয়ারকে ত্যাগ করেছেন। আমাদের এই আইনজীবীদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীর এটা দেখতে হবে যাতে সুপ্রিম কোর্টের সকলে একই মতামত পোষণ করেন ও এগিয়ে যান।
|
আইনজীবী উজ্জ্বল নিকম
আজকের দিন আইনের ইতিহাসে কালো দিন। আজকের সাংবাদিক সম্মেলন ভুল নজির তৈরি করবে। সাধারণ মানুষ আইনের রায়কে বাঁকা চোখে দেখবে। সমস্ত নির্দেশে মানুষের সন্দেহ তৈরি হবে।
|
আইনজীবী সলমন খুরশিদ
গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। এমন ঘটনা ঘটল যেখানে বিচারপতিদের বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে হল। অনেক চাপে ছিলেন বলেই এটা করতে এই চার বিচারপতি বাধ্য হয়েছেন বলে মনে হচ্ছে।
|
প্রাক্তন বিচারপতি পিবি সাওয়ন্ত
বিচারপতিরা বেরিয়ে এসে সংবাদমাধ্যমে মুখ খুলছেন। এটা নজিপবিহীন ঘটনা। যার অর্থ নিশ্চয়ই কোনও বড় গোলমাল রয়েছে। হয় ভিতরের কোনও গোলমাল অথবা মুখ্য বিচারপতির গলদ রয়েছে।
|
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং
এই সাংবাদিক সম্মেলন ঐতিহাসিক ছিল। দেশের নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার রয়েছে আইনব্যবস্থার মধ্যে কী চলছে। আমি এই সাংবাদিক সম্মেলনকে সমর্থন জানাচ্ছি।
|
অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগল
নিশ্চয়ই গুরুতর কোনও কারণ থাকবে যার জন্য বিচারপতিরা প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেন। তবে এই ঘটনার সঙ্গে বিচারপতি লোয়ার মারা যাওয়ার কী যোগ রয়েছে তা জানি না। ফলে কোনও রাজনৈতিক বিষয়ে মন্তব্য করব না।












Click it and Unblock the Notifications