Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rath Yatra 2023: জগন্নাথ দেবের রথে পার্শ্ব দেবতা কারা? রথের চার ঘোড়ার নাম কী?

জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যায় চারটি ঘোড়া। জানেন কি তাদের নাম কি। অনেকেই কিন্তু জানেন না সেকথা। সকলেই ভাবেন সাধারণ মানুষ জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যায়। রথের রশি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় তাঁর রথ।

আসলে তাঁর রথ চারটি ঘোড়ায় টেনে নিয়ে যায়। এমনটাই পৌরাণিক বিশ্বাস। জগন্নাথ দেবের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। আর যিনি রথ চালিয়ে নিয়ে যান সেই সারথির নাম দারুক। মঙ্গলবারে রথের রশিতে টান পড়ার আগে জগন্নাথ দেবের পুজোর শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। সাজিয়ে তোলা হচ্ছে রথ।

rath yatra

জগন্নাথদেবের রথ নন্দীঘোষের একেবারে মাথায় একটি হলুদ রঙের ধ্বজা থাকে। তার নাম ত্রৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রের হয়। কাঠামোও হলুদ রঙের কাপড় দিয়ে ঢাকা থাকে। শুধু তাই নয় জগন্নাথ দেবের রথের চারপাশে থাকেন পার্শ্ব দেবতারা। তাঁদের নাম অনেকেই জানেন না। গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান।

rath yatra

জানেন কি জগন্নাথ দেবের রথের চাকার সঙ্গে জড়িয়ে রয়েছে একটি কাহিনী। তাঁর রথের চাকা নাকি ১৬টি কলার প্রতীক। বলা হয়ে থাকে জগন্নাথদেব প্রকট হওয়ার আগে ১৬টি কলা দিয়ে পৃথিবী নির্মাণ করেছিলেন। ১৬টি কলার মাধ্যমে কালচক্র পূর্ণ করে থাকে চাঁদ। সেই ১৬ কলাই থাকে জগন্নাথ েদবের রথে।

মঙ্গলবার সকালে মঙ্গলারতি করা হয় প্রথমে। তারপর জগন্নাথদেব বিশ্রাম নেন। তাতে বলা হয় মইলম অবসর। তারপরে গর্ভগৃহ থেকে ২২ ধাপে নামানো হয় বিগ্রহ। তৃতীয় ধাপে তিনি শিব দর্শন করেন। তারপরে দুলিয়ে দুলিয়ে রথে তোলা হয় তাঁকে। সেই প্রথাকে বলা হয় পোহান্ডি। সোনার ঝাঁটা দিয়ে পুরীর রাজা রাস্তা পরিষ্কার করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+