Rath Yatra 2023: জানেন কি বাঙালির প্রিয় রসগোল্লার সঙ্গে রথযাত্রার গভীর যোগ রয়েছে, কীভাবে জেনে নিন
আর হােত গোনা কটা দিন তারপরেই পড়বে রথের রশিতে টান। রথযাত্রা মানেই ভোজন রসিক বাঙালির সবার আগে মনে পড়ে জিলিপি আর পাঁপড় ভাজার কথা। কিন্তু জানেন কি রসগোল্লার সঙ্গে রথযাত্রার একটা গভীর যোগ রয়েছে।
পুরীতে নাকি রথযাত্রার দিন জিলিপি নয় ঘরে ঘরে আসে রসগোল্লা। কারণ এদিন রসগোল্লার সঙ্গে জগন্নাথদেবের গভীর যোগ রয়েছে। তাই রথের সময় পুরীতে নাকি রসগোল্লার হাইডিমান্ড থাকে। রসগোল্লা কার তা নিয়ে ওড়িশা আর বাংলার দড়ি টানাটানি রয়েছে। যদিও বাংলা রসগোল্লার জিআই তকমা পেয়েছে।

কেন রসগোল্লার সঙ্গে রথযাত্রার এতো গভীর সম্পর্ক তার নেপথ্যে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয়ে থাকে রথযাত্রার শেষ দিনে নাকি দেবী লক্ষ্মী জগন্নাথদেবকে রসগোল্লা খেতে দিয়েছিলেন। সেই প্রচলন আজও চলে আসছে। সেকারণে রথযাত্রার শেষদিনে আজও রসগোল্লা ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে।

বাঙালি কিন্তু জিলিপি আর পাঁপড়ভাজাতেই মজে থাকে। রথযাত্রা মানেই বাঙালির কাছে রথের মেলা। রথযাত্রা মানেই রথের মেলা। তাতে পেটপুড়ে জিলিপি আর পাঁপড়ভাজা খাওয়া। তবে পুরীতে জগন্নাথ দেবের প্রিয় রসগোল্লাই চলে রথযাত্রার সময়ে।












Click it and Unblock the Notifications