রানাঘাটে ভোট ২৯ এপ্রিল: মনোনয়ন পর্বের নাটকের পরে বিজেপি কি পারবে তৃণমূলকে ধাক্কা দিতে?
আগামী ২৯ এপ্রিল লোকসভার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে নদিয়ার রানাঘাট কেন্দ্রে। এই কেন্দ্রটি অপেক্ষাকৃত নতুন যার অস্তিত্ব ২০০৯ সাল থেকে, পূর্বতন নবদ্বীপ লোকসভা কেন্দ্রের পরিবর্তে।
আগামী ২৯ এপ্রিল লোকসভার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে নদিয়ার রানাঘাট কেন্দ্রে। এই কেন্দ্রটি অপেক্ষাকৃত নতুন যার অস্তিত্ব ২০০৯ সাল থেকে, পূর্বতন নবদ্বীপ লোকসভা কেন্দ্রের পরিবর্তে। নবদ্বীপ কেন্দ্রে সিপিএম টানা আটবার সমেত মোট দশবার জেতে যেখানে তৃণমূল কংগ্রেসের জয়ের সংখ্যা মাত্র এক (১৯৯৯ সালে)। তবে রানাঘাট কেন্দ্র তৈরী হওয়ার পরে রাজ্যের শাসকদল সেখানে পর পর দু'বার জেতে -- ২০০৯ এবং ২০১৪ সালে।

তৃণমূল এবারে দাঁড় করিয়েছে নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালীকে
এবারে তৃণমূল তাদের পুরোনো প্রথা জারি রেখেই বদলে ফেলেছে বিদায়ী সাংসদকে। ২০১৪ সালে যেমন তার আগের বারের বিজয়ী সুচারু রঞ্জন হালদারকে সরিয়ে প্রার্থী করা হট তাপস মন্ডলকে, এবারেও তেমনি তাপসকে সরিয়ে দাঁড় করানো হয়েছে সম্প্রতি খুন হয়ে যাওয়া নদিয়ার জেলায় দলের অন্যতম বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালীকে। কোনওদিন রাজনীতি না করা রূপালীকে একেবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়াকে তৃণমূলের মধ্যেই অনেককে অবাক করলেও বলা হচ্ছে ওই কেন্দ্রের মতুয়া ভোট একত্রিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ। আগের দু'বারে তৃণমূল প্রার্থীদের এই কেন্দ্রে জয়ের ব্যবধান লক্ষাধিক ভোট ছিল। রুপালি সেই ধারা বজায় রাখতে পারেন কী না, সেটাই দেখার। নবদ্বীপের দাপুটে তৃণমূল নেতা পুণ্ডরীকাক্ষ সাহা ওরফে নন্দ এবারে অসুস্থতার কারণে ভোটের ময়দানে নেই আর অনেকের আশঙ্কা তার প্রভাব দলের প্রচারে পড়তে পারে। কিন্তু দলটির প্রধান মুখ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, অতএব আর কোনও ফ্যাক্টর তৃণমূলকে উদ্বিগ্ন করে কী না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।

প্রার্থী দাঁড় করানো নিয়ে বিজেপির মধ্যে তুমুল নাটক
তবে রানাঘাটের এবারের সবচেয়ে নাটকীয় উপাখ্যানটি হয়েছে বিজেপিকে ঘিরে। প্রথমে সরকারি চিকিৎসক মুকুটমণি অধিকারী বিজেপির প্ৰাৰ্থীত্ব পাবেন এমন সম্ভাবনা থাকলেও আইনি জটিলতায় (সরকারি চাকুরীজীবি হিসেবে ভোটে দাঁড়ানো যায় না) তিনি শেষমেশ দৌড় থেকে ছিটকে যান এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক নেতা জগন্নাথ সরকার প্রার্থী হন রানাঘাট থেকে। তবে একসময়ে বিজেপির পক্ষ থেকে চার চারজন নেতা মনোনয়ন পেশা করতে গেলে বোঝা যায় দলের মধ্যে সমন্বয় এবং ঐক্যের কী অবস্থা। গতবার বিজেপির সুপ্রভাত বিশ্বাস এই কেন্দ্র থেকে ২.৩৩ লক্ষ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। এবারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে রানাঘাটে সভা করে গিয়েছেন এবং তাতে ভিড়ও হয়েছিল যথেষ্ট। বিজেপি কি পারবে এই আবেগকে ভোটবাক্সে প্রতিফলিত করতে?

সিপিএম-এর হয়ে দাঁড়িয়েছেন রমা বিশ্বাস
সিপিএম-এর তরফে এবারে রানাঘাটে দাঁড়িয়েছেন রমা বিশ্বাস এবং পুরোনো গড়ে নিজেদের ফের প্রতিষ্ঠিত করতে তিনি পরিশ্রমের ক্ষান্তি রাখছেন না। গত দু'বারই সিপিএম রানাঘাট কেন্দ্রে দ্বিতীয় স্থান অধিকার করে যদিও ২০১৪তে তাদের ভোটের পরিমাণ কমে যায় অনেকটা। অরে এবারে ঠিক নির্বাচনের আগে দলের বড় স্থানীয় নেতা মানবেন্দ্রনাথ দত্ত শ'খানেক অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দেওয়াতেও বাম শিবির হতাশ।
কংগ্রেস এবারে রানাঘাট থেকে প্রার্থী করেছে মিনতি বিশ্বাসকে, লক্ষ্য ১৯৫৭-র পর ফের এই আসনটি জেতা।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য় জানতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications