রাহুলের এই চোখের চাউনিই এখন ভাইরাল! প্রিয়া প্রকাশের প্রসঙ্গ তুলে মজায় মশগুল সোশ্যাল মিডিয়া

সংসদে অনাস্থা প্রস্তাব ঘিরে অধিবেশনে আজ যাবতীয় তর্ক বিতর্কের মধ্যেই লাইমলাইট কেড়ে নেন রাহুল গান্ধী।

সংসদে অনাস্থা প্রস্তাব ঘিরে অধিবেশনে আজ যাবতীয় তর্ক বিতর্কের মধ্যেই লাইমলাইট কেড়ে নেন রাহুল গান্ধী। লোকসভায় এদিন কংগ্রেস সভাপতি নিজের ভাষণ শেষ করেই সোজা গিয়ে জড়িয়ে ধরেন অধিবেশনে অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হতে শুরু করে দিয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার পর নিজের আসনে এস বসেই চোখের ইশারায় কিছি ইঙ্গিত করেন রাহুল। রাহুলের সেই চোখের ইঙ্গিত এখন ভাইরাল। যার সঙ্গে তুলনা টানা হচ্ছে অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ারের। যে অভিনেত্রীর চোখের চাউনিতে কিছুদিন আগে ঘায়েল ছিল গোটা সোশ্যাল মিডিয়া।

টুইটে রবীন্দ্র জাদেজা

প্রিয়া প্রকাশ ভারিয়ারের সঙ্গে রাহুল গান্ধীর চোখের চাউনির তুলনা টেনে এই টুইটটি করেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

মজায় মশগুল টুইটার

সোশ্যাল মিডিয়া জুড়ে রাহুলের এই চোখের ইঙ্গিতের ঘটনা নিয়ে কম মজা হচ্ছে না। এ নিয়ে টুইটারে একের পর এক মজাদার জোকস ছডি়য়ে পড়েছে।

প্রিয়া প্রকাশ মোমেন্ট !

অনেকেই রাগুল গান্ধীর এই চোখের ইশারাকে 'প্রিয়া প্রকাশ মোমেন্ট' বলে বর্ণনা করেছেন। টুইটারে তা পোস্ট-ও করেছেন অনেকেই।

প্রশংসা তেজস্বী যাদবের

রাহুলের এই চোখের ইঙ্গিত নিয়ে কটাক্ষ, মশকরা, সমালোচনা উঠে এলেও,এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব।

উঠল 'অস্কার' প্রসঙ্গ !

রাহুল গান্ধীর এই চোখের চাউনি নিয়ে নতুন এক হ্য়াশট্যাগ তৈরি হয়েছে 'ভুকম্প আ গ্যায়া' নামে। সেই হ্যাশট্যাগে টুইটারে উঠে এসেছে এই পোস্টটিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+