'রাহুল কংগ্রেসের ডার্লিং' মত মনমোহনের, সভাপতি পদে রাহুলের মনোনয়ন নিয়ে আর কে কী বলছেন

কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধী এদিন মনোনয়ন জমা করলেন। এই নিয়ে কোন নেতা কী বলছেন, দেখে নেওয়া যাক।

কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধী এদিন মনোনয়ন জমা করলেন। আজকেই মনোনয়ন জমা করার শেষদিন। শেষপর্যন্ত কেউই রাহুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিনা লড়াইয়ে ভোটে জিতে তিনি কয়েকদিনের মধ্যেই কংগ্রেসের সভাপতি পদে শপথ নেবেন। এই ঘটনায় বিজেপি কড়া ভাষায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করেছে। তবে কংগ্রেস নেতৃত্ব প্রশংসায় ভরিয়ে দিয়েছে এদিনের ঘটনাকে। এক নতুন ইতিহাসের সাক্ষী থাকলেন বলে অনেকে জানিয়েছেন। সবমিলিয়ে কোন নেতা কী বলছেন, দেখে নেওয়া যাক।

শীলা দীক্ষিত

শীলা দীক্ষিত

এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী রইলাম। রাহুলকে আমার শুভকামনা রইল।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আজ রাহুল নমিনেশন জমা দিলেন। আমি অবাক হচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে নিয়ে আলোচনা করছেন। তাঁর দল বিজেপিতে কেন ভোট হয় না?

অশোক গেহলট

অশোক গেহলট

রাহুলজীকে আমার শুভকামনা। তিনি সভাপতি পদের জন্য নমিনেশন জমা করেছেন। সহ সভাপতি হওয়ার পর থেকেই দারুণ খেটেছেন রাহুলজী। তাঁর সরলতা ও সততা মানুষকে আকৃষ্ট করে।

 মনমোহন সিং

মনমোহন সিং

কংগ্রেস দলকে ১৯ বছর ধরে নিজের কাঁধে করে চালিয়েছেন সনিয়া গান্ধী। এবার রাহুল কংগ্রেস দলের ঐতিহ্য কাঁধে নিয়ে এগিয়ে যাবে। তিনি কংগ্রেসের নেতা-কর্মীদের নয়নের মণি, আদরের নেতা।

অমরিন্দর সিং

অমরিন্দর সিং

রাহুল সভাপতি পদে মনোনয়ন জমা করায় কংগ্রেস দলে সকলেই খুশি।

সিদ্দারামাইয়া

সিদ্দারামাইয়া

কেউ যদি নির্বাচনে লড়তে চায় তাহলে সে লড়তে পারে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও অধিকার নেই কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।

ওমর আবদুল্লা

ওমর আবদুল্লা

রাহুল গান্ধী সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। আমি তাঁকে শুভকামন জানাচ্ছি। তাঁর থেকে আশা অনেক বেশি, বাধবিপত্তিও প্রচুর রয়েছে। তাঁর সাফল্য কামনা করি।

এমকে স্তালিন

এমকে স্তালিন

রাগুল গান্ধীকে শুভেচ্ছা। কংগ্রেস সভাপতি হিসাবে দেশের শেষ ভরসা হতে পারেন তিনিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+