মোদী পিছিয়ে পড়ছেন, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রাহুল, দাবি লোকনীতি সমীক্ষায়

দেশের নানা অংশে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো তৈরি হয়েইছে, সঙ্গে সঙ্গে দলিত-আদিবাসীরাও কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

দেশের নানা অংশে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো তৈরি হয়েইছে, সঙ্গে সঙ্গে দলিত-আদিবাসীরাও কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর শুধু মুখ ফেরানোই নয়, প্রধানমন্ত্রিত্বের পদে পছন্দের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর চেয়ে রাহুল গান্ধীকে তাঁরা বেশি নিজের মনে করছেন। আর এটা শুধু আদিবাসী বা দলিত সম্প্রদায়ের মনোভাবের প্রতিফলন নয়, গরিষ্ঠ অংশ এমনই মত পোষণ করছেন বলে উঠে এসেছে সিএসডিএস-লোকনীতি সমীক্ষায়।

চার মাসে বদলে গেল হিসাব

চার মাসে বদলে গেল হিসাব

জানুয়ারি মাসের সমীক্ষায় দেখা গিয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দলিতদের মধ্যে ৩৫ শতাংশ সমর্থন পেয়েছিলেন। মে মাসে তা কমে ২৫ শতাংশ হয়ে গিয়েছে। আদিবাসী সমাজের ৪২ শতাংশ মোদীকে সমর্থন করেছিলেন। তবে চার মাসের মধ্যেই তা ৫ শতাংশ কমে ৩৭ শতাংশে নেমে এসেছে।

এগিয়ে গেলেন রাহুল

এগিয়ে গেলেন রাহুল

অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে জানুয়ারিতে দলিতরা ১৮ শতাংশ ও আদিবাসীরা ২৭ শতাংশ সমর্থন দিলেও মে মাসে তা অনেকটাই বেড়ে গিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে দলিতদের ২৫ শতাংশের ও আদিবাসীদের ৩০ শতাংশের সমর্থন রাহুলের পক্ষে রয়েছে। আগামী সময়ে যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

কমছে মোদীর জনপ্রিয়তা

কমছে মোদীর জনপ্রিয়তা

এই দুই গোষ্ঠীর মধ্যেই নয়, অন্য গোষ্ঠীর মধ্যেও রাহুলের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে, ক্রমান্বয়ে মোদীর জনপ্রিয়তা কমেছে। ফলে জানুয়ারি মাসে মোদী রাহুলের ব্যবধান যেখানে ১৭ শতাংশ ছিল সেখানে তা এখন কমে ১০ শতাংশে নেমে এসেছে।

পিছিয়ে গিয়েছেন মোদী

পিছিয়ে গিয়েছেন মোদী

এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে চান ৩৪ শতাংশ মানুষ। অন্যদিকে রাহুল গান্ধীকে চাইছেন ২৪ শতাংশ মানুষ। গত চার বছরে ধীরে ধীরে মোদীর জনপ্রিয়তার গ্রাফ নিচের দিকে নামছে। আর রাহুলের জনপ্রিয়তার গ্রাফ উপরের দিকে উঠছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

একই জায়গায় দাঁড়িয়ে মোদী-রাহুল

একই জায়গায় দাঁড়িয়ে মোদী-রাহুল

সমীক্ষা বলছে, মধ্যবয়স্ক ও বয়স্ক ভোটারদের মধ্যে রাহুলের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। একেবারে সাম্প্রতিকতম সমীক্ষা করার আগে মনে করা হয়েছিল, রাহুলের চেয়ে মোদী নেতা হিসাবে অবশ্যই এগিয়ে থাকবেন। তবে দেখা যাচ্ছে, দুই নেতাই ৪৩ শতাংশ ভোট পেয়ে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। ফলে লোকসভা ভোটের আগে অ্যাডভান্টেজ রাহুল। এমনটাই মনে করছে লোকনীতি সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+