বাংলা থেকে প্রথমবার ডি'লিট সম্মান অমিতাভ বচ্চনকে
অমিতাভ বচ্চনকে ডি'লিট দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ৮ মে বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে।
অমিতাভ বচ্চনকে ডি'লিট দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ৮ মে বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে।

ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার অমিতাভ বচ্চনকে এবার ডি'লিট দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। ডি'লিট-এর জন্য অমিতাভ বচ্চন-সহ চারজনের নামের তালিকা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। রাজভবন সূত্রে খবর চারটি নামেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। বাকি তিনজন হলেন, অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেন, যতীন দাস।
রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, অভিনয় ক্ষেত্রে অবদানের জন্য এই প্রস্তাব। এর আগে বহু দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অমিতাভ বচ্চনকে সম্মান জানিয়েছে। তবে বাংলা থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের সম্মান এই প্রথম। প্রতিবছরই শিল্প-সাহিত্য ও কলা ক্ষেত্রে কৃতীদের ডি'লিট দেয় রবীন্দ্র ভারতী। গত বছরে এই সম্মান পেয়েছিলেন, অভিনেতা অমল পালেকর।

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এইধরনের মানুষরা সম্মান পেলে ভাল। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন বাংলার এই অভিনেতা।
সর্বপ্রথম ২০০৪ সালে ঝাঁসি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিগ্রি পান অমিতাভ। তার পরে দিল্লি বিশ্ববিদ্যালয়, যোধপুর বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে লন্ডন, অস্ট্রেলিয়া এবং মিশরের শিক্ষা প্রতিষ্ঠানও।
বাংলার এই জামাইয়ের কাজের শুরু কলকাতাতেই। কলকাতায় একাধিক ছবির শুটিং করেছেন অভিতাভ। বছর দুয়েক আগে পিকু ছবির শুটিং করতে রবীন্দ্র ভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসেও গিয়েছিলেন তিনি। এবার তাঁকে সম্বর্ধনা দিতে চায় রবীন্দ্র ভারতী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications