জিএসটি নিয়ে এই ৮টি মিথ ভাঙার চেষ্টা করলেন কেন্দ্রীয় রাজস্ব সচিব আদিয়া
জিএসটি নিয়ে ভুল ধারণা দূর করতে মোট আটটি মিথ ভাঙার চেষ্টা করেছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আদিয়া।
স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় কর সংষ্কারের পথে হেঁটেছে কেন্দ্র সরকার। ১ জুলাই থেকে চালু হয়েছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। করের ক্ষেত্রে মোট চারটি ধাপ স্থির করা হয়েছে। ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। এই কর ব্যবস্থাকে বলা হচ্ছে অভিন্ন কর ব্যবস্থা। অর্থাৎ একই পণ্যের জন্য বারবার কর না দিয়ে একবারই কর দিতে হবে। এই কর ব্যবস্থা লাগু করার পিছনে অন্যতম বড় মস্তিষ্ক কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আদিয়ার। জিএসটি লাগু হওয়ার পরে তা নিয়ে নানা ধোঁয়াশা এখনও রয়েছে। তা নিয়ে ভুল ধারণা দূর করতে মোট আটটি মিথ ভাঙার চেষ্টা করেছেন তিনি। ঠিক কী জানিয়েছেন, আসুন জেনে নেওয়া যাক।[আরও পড়ন:জিএসটি চালুর নেপথ্যে আমলাদের যে 'কোর টিম' কাজ করেছে, তাঁদের চেনেন কি]

বেশি হারে কর
মিথ : আগের ভ্যাটের চেয়ে জিএসটির রেট বেশি

কার্ড দিয়ে বিল চোকানো
ঘটনা হল, এমনটা সত্য নয়। জিএসটি একবারই কাটা হবে। তা সে কেউ নগদে পেমেন্ট করুন অথবা কার্ডে, তাতে কিছু ফারাক হবে না।

ইলেক্টনিক লেনদেন
মিথ : সমস্ত বিল বা ইনভয়েস কম্পিউটার বা ইন্টারনেটে তৈরি হতে হবে।
ঘটনা হল, ম্যানুয়ালিও ইনভয়েস তৈরি করা যাবে।

ইন্টারনেট সংযোগ
মিথ : জিএসটি লাগু হওয়ার পরে একজন ব্যবসায়ীকে সবসময়ই ব্যবসা চালানোর জন্য ইন্টারনেটের প্রয়োজন।
ঘটনা হল, শুধুমাত্র মাসিক রিটার্ন জমা করার সময়েই ইন্টারনেট প্রয়োজন। বাকী মাসে ইন্টারনেটের কোনও প্রয়োজন নেই।

ব্যবসার পারমিট
মিথ : একজনের প্রভিশনাল পরিচয়পত্র রয়েছে। চূড়ান্ত পরিচয়পত্র না পাওয়া অবধি ব্যবসা করা যাবে না।
ঘটনা হল, জিএসটিআইএন নম্বর হিসাবে চূড়ান্ত হিসাবে আপনার প্রভিশনাল পরিচয়পত্রের নম্বরই দেওয়া রয়েছে।

সহজে ব্যবসা
মিথ : কোনও একটা পণ্য যাতে আগে কর লাগত না, তা করের আওতায় আসায় ব্যবসায়ীকে ব্যবসা করতে গেলে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।
ঘটনা হল, আপনি স্বচ্ছ্বন্দে আপনার ব্যবসা চালিয়ে যেতে পারেন। একমাসের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিলেই হল।

আয়কর রিটার্ন করা
মিথ : প্রতিমাসে তিনবার রিটার্ন জমা দিতে হবে।
ঘটনা হল, একবারই রিটার্ন জমা করতে হবে যার তিনটি ভাগ রয়েছে। এর প্রথম অংশ ডিলারকে ফিল আপ করতে হবে। বাকী দুই অংশ কম্পিউটারে ফিল আপ হয়ে যাবে।

ছোট ব্যবসা
মিথ : ছোট ব্যবসায়ীদেরও ইনভয়েস দেখে রিটার্ন ফাইল করতে হবে।
ঘটনা হল, যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার সামারি বা নির্যাস ফিল আপ করলেই হবে।












Click it and Unblock the Notifications