Property Transfer: সন্তানদের হাতে কীভাবে সম্পত্তি তুলে দেবেন? জানুন আইন, প্রক্রিয়াটাই বা কি
Property Transfer: জীবন খুব একটা সহজ নয়! কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি ধাপ পের হতে হয়। আর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা টাকাতে একটু একটু করে সম্পত্তি তৈরি করে। যাতে সুরক্ষিত থাকে ভবিষ্যত।
জীবনের একটা সময় যদিও সেই সম্পতির উত্তরাধিকার (Property Transfer) সূত্রে ছেলে-মেয়েরাই পান। কিন্তু কীভাবে সম্পত্তি টান্সফার হয়? নিয়ম এবং আইন মেনে এই ট্রান্সফার করা হয়ে থাকে। কিন্তু কি সেই আইন? কীভাবেই বা সম্পত্তির আদান-প্রদান করা হয়ে থাকে? সমস্ত বিষয় এই প্রতিবেদনে আলোচনা করা হল

Property Transfer: নমিনেশন
যদি কোনও বাবা-মা তার বাচ্চাকে যদি তাঁর সম্পত্তি দিয়ে (Property Transfer) যেতে চান তাহলে নমিনেশনের (Nomination) মাধ্যমে করা যেতে পারে। আর এর মাধ্যমে বাবা-মা সম্পত্তির ভাগ করতে পারেন। তবে এই নমিনেশন করার আগে একজন আইনজীবীর সঙ্গে কথা বলে নেওয়াটা প্রয়োজন। একটি স্ট্যাম্প পেপারে এই নমিনেশনের শর্ত সহ অন্যান্য ভাগের তথ্য বিস্তারিত লেখা থাকবে। যেখানে দুজনকে সাক্ষর করতে হবে। অভিভাবকরা যদি কখনও মনোনয়ন পরিবর্তন করতে চান তবে তারা অন্য কারও নাম সেখানে দেওয়া যেতে পারে।
Property Transfer: উইল করে যেতে পারেন
সম্পতি আদান-প্রদানে আরেকটি বিকল্প হল উইল ( Transfer Of Property Through Will)। অভিভাবকরা এই উইল তৈরি করে দিয়েই যেতে পারেন। কোন সম্পতি কাকে দেওয়া হবে এই বিষয়ে উইলে লিখে রাখতে পারেন। উইল সম্পূর্ণ ভাবে আইনত বৈধ একটি দলিল। উইলের মাধ্যমে মৃত্যুর পরে আপনি আপনার সম্পত্তি যে কোনও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারেন। তবে যদি নাবালক না হন এবং মানসিক ভাবে সুস্থ থাকেন তাহলে ভারতীয় উত্তরাধিকার আইন, ১৯২৫ অনুযায়ী আপনার উইল লিখতে পারেন। আইন বলছে উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর সম্পূর্ণ ভাবে আইনত বৈধ।
মাথায় রাখুন এই বিষয়টি
তবে সম্পতি ট্রান্সফারের (Property Transfer) ক্ষেত্রে কাগজ পত্র ঠিক রাখাটা খুবই প্রয়োজন। আর নথি যে কোনও সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে একাধিক মামলা বিচারাধিন। এমনকি সম্পত্তি নিয়ে বাবা-মাকে ছেলে নানা ভাবে অত্যাচার পর্যন্ত করে। ফলে নথি তৈরি করার ক্ষেত্রে কোনও অভিজং আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই যাবতীয় নথি তৈরি করতে হবে। না হলে আইনি জটিলতায় জড়াতে পারেন।












Click it and Unblock the Notifications