বন্ধু নীতীশের রাজ্যে বন্যা পরিদর্শনে মোদী, মমতা বিদ্বেষে কি ব্রাত্য বাংলা

বিহারে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সশরীরে নীতীশ কুমারের রাজ্যে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাশের রাজ্য পশ্চিমবঙ্গেও একইরকম ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে কোনও কথা নেই মোদীর মুখে।

বিহারে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সশরীরে নীতীশ কুমারের রাজ্যে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাশের রাজ্য পশ্চিমবঙ্গেও একইরকম ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে কোনও কথা নেই দেশের প্রধানমন্ত্রীর মুখে। এর আগে বারবার বিহার এ অসমের ভয়াবহ বন্যার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বাংলা নিয়ে একটিও শব্দ খরচ করেননি বিজেপি প্রধানমন্ত্রী।

নীতীশের রাজ্যে বন্যা পরিদর্শনে মোদী, ব্রাত্য মমতার বাংলা

কিছুদিন আগেই বিহারে বিজেপির সমর্থনে সরকার টিঁকিয়ে রেখেছে জেডিইউ। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থেকে গিয়েছেন। উপমুখ্যমন্ত্রী হয়েছেন সুশীল কুমার মোদী। তারপরে সময় বুঝে ফের একবার এনডিএ-তে যোগ দিয়ে মোদীর কাছাকাছি চলে গিয়েছেন নীতীশ কুমার।

ফলে ফের একবার মোদী-নীতীশ গলায় গলায় ভাব করে নিয়েছেন। তাই বন্ধুর রাজ্যে বন্যায় শোকগ্রস্ত প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন, এসে সশরীরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে যাচ্ছেন, অথচ বন্যা বিধ্বস্ত বাংলার কথা একবারও মুখে আনছেন না।

দেশের বেশ কিছু রাজ্যে এবছর বন্যা বড় আকার নিয়েছে। তার বেশিরভাগই বিজেপি শাসিত। প্রাণহানি থেকে শুরু করে বন্যায় ক্ষয়ক্ষতি বড়রকমেরই হয়েছে। বিশেষ করে গুজরাত, অসম, রাজস্থানের বন্যায় বহু মানুষ সর্বস্ব খুইয়েছেন। সদ্য বিজেপির দখলে আসা বিহারেও তিনশোর বেশি মানুষ মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত অন্তত দেড় কোটি মানুষ।

এদিকে বাংলাও পিছিয়ে নেই। এই রাজ্যেও বৃষ্টি ও বন্যায় ভেসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। মালদহ, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলা বন্যা বিধ্বস্ত হয়েছে। ত্রাণের অভাবে, অসহায় মানুষগুলি যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। সবমিলিয়ে কোটি খানেকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই মৃতের সংখ্যায় বাংলা বিহারের চেয়ে পিছিয়ে থাকলেও দুর্দশা ও কেন্দ্রীয় বঞ্চনায় একেবারেই পিছিয়ে নেই।

এর আগে গত মাসে রাষ্ট্রপতির শপথগ্রহণের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। সেইসময়ে মমতার সঙ্গে আলোচনা না করে তিনি রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করতে বলেন। তিনি সেইসময়ে গুজরাতের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়েছিলেন। এবার এলেন আর এক বিজেপি শাসিত রাজ্য বিহারে। অথচ বাংলার কথা মনে পড়ল না প্রধানমন্ত্রীর। কবে তিনি মুখ তুলে চাইবেন বাংলার দিকে, সেই প্রশ্নটা রয়েই গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+