মোদীর নীতি আয়োগ বৈঠকে গরহাজির মমতা-কেজরি, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

এদিন নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র-রাজ্য ঐক্য গড়ার বিষয়ে তিনি সওয়াল করেছেন। এদিন ১৫ বছরের লক্ষ্য, ৭ বছরের পরিকল্পনা ও ৩ বছরের অ্যাজেন্ডাও ঘোষণা করা হয়েছে।

এদিন নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হল। পৌরহিত্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র-রাজ্য ঐক্য গড়ে সমস্ত কাজে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি সওয়াল করেছেন। এদিন ১৫ বছরের লক্ষ্য, ৭ বছরের পরিকল্পনা ও ৩ বছরের অ্যাজেন্ডাও ঘোষণা করা হয়েছে।

এদিন জিএসটি নিয়ে সব রাজ্যের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই আইন সমর্থন করলে সমস্ত রাজ্য সহ ভারতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। এদিনের বৈঠক থেকে কী গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল তা জেনে নেওয়া যাক একনজরে।

শুধু মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ

শুধু মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ

এদিনের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সশরীরে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি শাসিত রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিন উপস্থিত ছিলেন। আবার কিছু মুখ্যমন্ত্রীকে এদিনের বৈঠকে দেখা যায়নি।

নীতীশ-মানিক-সিদ্দারামাইয়ার যোগদান, অনুপস্থিত মমতা-কেজরি

নীতীশ-মানিক-সিদ্দারামাইয়ার যোগদান, অনুপস্থিত মমতা-কেজরি

অবিজেপি শাসিত রাজ্যের মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, বিহারের নীতীশ কুমার, ত্রিপুরার মানিক সরকার, কর্ণাটকের সিদ্দারামাইয়া ও তামিলনাড়ুর ইকে পালানিস্বামী উপস্থিত ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে যোগ দেননি।

নীতি নির্ধারণে রাজ্যও

নীতি নির্ধারণে রাজ্যও

নীতি আয়োগের মাধ্যমে ভারতের বদল আনা হবে। প্রধানমন্ত্রীর কথায়, শুধু কেন্দ্র সরকার নয়, এর জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। রাজ্যগুলিও নীতি নির্ধারণে সাহায্য করবে।

কেন্দ্র-রাজ্য ঐক্যের পক্ষে সওয়াল

কেন্দ্র-রাজ্য ঐক্যের পক্ষে সওয়াল

কো-অপারেটিভ ফেডেরালিজমের উপরে ভিত্তি করে নীতি আয়োগকে কার্যকর করা হবে বলে এদিন দাবি করেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র-রাজ্য ঐক্য ও সহযোগিতা ছাড়া সাফল্য সম্ভব নয় বলে এদিন ফের একবার দাবি করেছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে জিএসটি আইনের উদাহরণ টেনে আনেন নরেন্দ্র মোদী।

একই সময়ে লোকসভা ও বিধানসভা ভোটের দাবি

একই সময়ে লোকসভা ও বিধানসভা ভোটের দাবি

এদিন প্রধানমন্ত্রী আর একটি বিষয় উত্থাপন করেন। তা হল কেন্দ্রের উত্থাপিত একই সময়ে সমস্ত রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচনের বিষয়। এই বিষয়ে বিশদে আলোচনার দাবি জানান নরেন্দ্র মোদী।

মুখ্যমন্ত্রীদের মতামতকে গুরুত্ব

মুখ্যমন্ত্রীদের মতামতকে গুরুত্ব

নীতি আয়োগকে 'ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা' বলে উল্লেখ করে নরেন্দ্র মোদী স্বচ্ছ্ব ভারত, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল পেমেন্টের মতো কেন্দ্রের পৃষ্ঠপোষক প্রকল্পের বিষয়ে উপস্থিত মুখ্যমন্ত্রীদের মতামত নেন।

নীতি আয়োগের লক্ষ্য, পরিকল্পনা গ্রহণ

নীতি আয়োগের লক্ষ্য, পরিকল্পনা গ্রহণ

এদিন নীতি আয়োগের তরফে দারিদ্রতা দূরীকরণের ও কৃষি উন্নয়নের বিষয়ে টাস্ক ফোর্সের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ১৫ বছরের লক্ষ্য, ৭ বছরের পরিকল্পনা ও ৩ বছরের অ্যাজেন্ডাও এদিন ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+