যোগ জ্যোতিতে মাতল ভারত থেকে বিশ্ব, দেখুন ফটোফিচার
শুধু ভারতেই নয়, বিশ্বের নানা প্রান্তে যোগাসন করেছেন মানুষ। একনজরে দেখে নেওয়া যাক তারই কিছু খণ্ডচিত্র।
এই নিয়ে তৃতীয় বছরে পড়ল আন্তর্জাতিক যোগদিবস। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পাওয়া যোগদিবসে সারা বিশ্ব জুড়ে মানুষ যোগাভ্যাস করলেন। এদিন সকাল থেকেই ভারতের কোনায় কোনায় সরকারি ও বেসরকারি উদ্যোগে যোগ দিবস পালিত হয়েছে। রাজনেতা থেকে শুরু করে আমজনতা সকলে যোগে ডুব দিয়েছেন। শুধু ভারতেই নয়, বিশ্বের নানা প্রান্তে যোগাসন করেছেন মানুষ। একনজরে দেখে নেওয়া যাক তারই কিছু খণ্ডচিত্র।

রামদেবের যোগ
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সঙ্গে নিয়ে যোগাভ্যাস সারলেন যোগগুরু বাবা রামদেব।

আহমেদাবাদে যোগ শিবির
বিশ্ব যোগদিবস উপলক্ষ্যে আহমেদাবাদে যোগ শিবিরে শ'য়ে শ'য়ে মানুষ যোগাভ্যাস সারলেন।

রণতরীতে যোগ
আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে নৌসেনার রণতরী আইএনএস জলসওয়া ও কীর্চের মধ্যে বঙ্গোপসাগরের বুকে দাঁড়িয়ে যোগ পালন করা হল।

লখনৌয়ে মোদী
লখনৌয়ের রামাবাঈ আম্বেদকর ময়দানে আমজনতার সঙ্গে মিলে যোগাভ্যাস সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকলের সঙ্গে প্রধানমন্ত্রী
প্রতিবারের মতো এবারও সকলের সঙ্গে মিলে যোগ দিবসে যোগাভ্যাস সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন লখনৌয়ে ছিলেন তিনি।

যোগদিবসে বার্তা মোদীর
আজ যোগ প্রত্যেকের জীবনের অংশ হয়ে গিয়েছে। শুধু ভারতে নয়, সারা বিশ্বে যোগাভ্যাস জনপ্রিয়তা পেয়েছে। এবং ভারতকে বিশ্বের সঙ্গে জুড়তে সাহায্য করেছে। এমনটাই মত প্রধানমন্ত্রী মোদীর।

এলাহাবাদে যোগ
এলাহাবাদের কেপি কলেজে মাঠের মধ্যে পর্দা বিছিয়ে যোগাভ্যাস সারলেন কয়েক হাজার মানুষ।

অসমে যোগ
অসমের গুয়াহাটিতে যোগাসন সারলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, আচার্য বালকৃষ্ণ ও সেরাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

কেজরির যোগ
পিছিয়ে ছিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ুকে সঙ্গে নিয়ে তিনি যোগাসন করেন।

রামনাথ কোবিন্দও সামিল যোগদিবসে
বিজেপি তথা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, সাংসদ মীনাক্ষী লেখি ও ভুপেন্দ্র যাদব দিল্লির রাস্তায় যোগ সারেন।

রমন সিংয়ের যোগ
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং প্রতিবারের মতো এবারও রায়পুরে যোগ ব্যায়াম সারলেন।

যোগীর যোগ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল রাম নায়েক ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে সঙ্গে নিয়ে যোগ সারলেন।

আইএনএস বিক্রমাদিত্যে যোগ
যুদ্ধ বিমান বহনকারী আইএনএস বিক্রমাদিত্যের উপরে যোগদিবস পালিত হল সাড়ম্বরে।

মার্কিন দূতাবাসে যোগ
দিল্লির মার্কিন দূতাবাসের কর্মীরাও এদিন আন্তর্জাতিক যোগদিবসে যোগ দিলেন সাড়ম্বরে।

ক্রোয়েশিয়ায় যোগ
শুধু ভারতেই নয় সারা পৃথিবী জুড়ে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত যোগদিবস পালিত হচ্ছে। ক্রোয়েশিয়ার বাস্কায় এই দিনটি সাড়ম্বরে পালিত হল।

মাচু পিচুতে যোগ
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেরুর মাচু পিচুতে দাঁড়িয়ে যোগ সারলেন অনেকে।












Click it and Unblock the Notifications