প্লাস্টিক ব্যাগের জার্সিতে আপনভোলা ছোট্ট মেসি! আসল 'মেসি জার্সি' উপহার দিতে এই শিশুকে খুঁজছে বিশ্ব

পিছন থেকে নেওয়া এক ছবিতেই এখন 'মোস্ট ওয়ান্টেড' পুচকে এই ফুটবলপ্রেমী। পরনে আর্জেন্টিনার জার্সি তারকা ফুটবলার লিওনেল অ্যান্ড্রেজ মেসির জার্সি। পিঠে লেখা 'MESSI 10'।

এই ছবির বিশেষত্ব ছোট্ট ছেলেটির পরনের জার্সি। আসল জার্সি নেই। তাতে পরোয়া কী, সাদা নীল ডোরা প্লাস্টিকের ব্যাগ দিয়েই অসাধারণভাবে নিজের খুদে শরীরটার জন্য তৈরি হয়েছে হ্যান্ডমেড স্লিপলেস জার্সি। পিঠের দিকে স্কেচপেন দিয়ে লেখা মেসির নাম। পিছনের দিকে চুলের ছাঁটেও রয়েছে অভিনবত্ব। নিজের মনে হেঁটে চলেছে আপনভোলা ছোট্ট মেসি।

প্লাস্টিক ব্যাগের জার্সিতে আপনভোলা ছোট্ট মেসি! আসল 'মেসি জার্সি' উপহার দিতে এই শিশুকে খুঁজছে বিশ্ব

তুরস্কের একটি ব্লগিং সাইটে এই ছবিটি পোস্ট হতেই সারা পড়ে যায়। সবাই ছবিটি শেয়ার করতে শুরু করেন। ছবিটি ক্রমশই ভাইরাল হয়ে যায়। শিশুটির পরিচয় জানতে কৌতুহলের পারদ চড়তে থাকে। তবে ছবিতে মুখ দেখতে না পাওয়া যাওয়াতেই শনাক্ত করা যাচ্ছে না।

প্রথমের দিকে এই ছবি শেয়ারের বিষয়টা শুধু তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বজুড়ে ছবিটি শেয়ার করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষ। শিশুর খোঁজ করছে যাতে মেসিভক্ত এই খুদেকে আসল মেসি জার্সি উপহার দিতে পারেন।

প্লাস্টিক ব্যাগের জার্সিতে আপনভোলা ছোট্ট মেসি! আসল 'মেসি জার্সি' উপহার দিতে এই শিশুকে খুঁজছে বিশ্ব

সারা বিশ্বে এই খুদে মেসি ভক্তকে নিয়ে শোরগোল পড়ে গেলেও তারকা মেসি এখনও পর্যন্ত প্রকাশ্যে এবিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী তিনি এবিষয়ে অবগত কি না তাও আপাতত জানা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+