এই মহিলা মহাকাশচারী যা করে দেখালেন, তাতে গর্বিত হবে মানবজাতি
৫৭ বছর বয়সে পেগি হুইটসন প্রবীণতম মহিলা মহাকাশচারী হিসেবে ৬৬৫ দিন মহাকাশে কাটিয়ে রেকর্ড গড়লেন, গত শনিবারই পৃথিবীতে ফিরেছেন তিনি।
একটানা ২৮৮ দিন মহাকাশে কাটানোর পর গত শনিবার পৃথিবীতে ফিরলেন নাসার বায়োকেমিস্ট পেগি হুইটসন। এবার নিয়ে মোট ৬৬৫ দিন তাঁর পৃথিবীর বাইরে কাটানো হয়ে গেল। প্রথম মার্কিন নাগরিক হিসেবে একদিন পৃথিবীর বাইরে থাকার যেমন রেকর্ড গড়েছেন তিনি, তেমনই বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে এতদিন মহাকাশে কাটিয়ে এখন জোড়া রেকর্ড পেগির ঝুলিতে।

এর আগে ২০০২ সালে একবার আর ২০০৭-০৮ সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান তিনি। গত বছর মহাকাশচারী জেফ উইলিয়ামসে ৫৩৪দিন মহাকাশে কাটিয়ে রেকর্ড করেছিলেন। কিন্তু এবার তাঁকে ছাপিয়ে গেলেন পেগি হুইটসন। তবে রাশিয়ার মহাকাশচারী গেনাডি পেডালকা ৮৭৯ দিন মহাকাশে কাটিয়ে এখনও শীর্ষেই রয়েছেন।
After the 9:21pm ET landing, @AstroPeggy has a total of 665 days in space, the U.S. record and places 8th on all-time space endurance list pic.twitter.com/grVIRo3SmX
— NASA (@NASA) September 3, 2017
তবে আরও একটি রেকর্ডও রয়েছে হুইটসনের ঝুলিতে। ৫৭ বছর বয়সে তিনি বিশ্বের প্রবীণতম মহাকাশচারীও বটে। ২০০৮ সালে তাঁর দ্বিতীয় মিশনে প্রথমবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার করা হয়েছিল তাঁকে। সদ্য সমাপ্ত হওয়া আইএসএস মিশনেও তিনিই ছিলেন কমান্ডারের ভূমিকায়।












Click it and Unblock the Notifications