৩১ জানুয়ারি আকাশে দেখা যাবে 'ব্লাড মুন', কেন এমন ঘটনা জানেন কি
৩১ জানুয়ারি রাতের আকাশে অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। আকাশে দেখা যাবে ব্লাড মুন।
৩১ জানুয়ারি রাতের আকাশে অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। আকাশে দেখা যাবে ব্লাড মুন। যার অর্থ চাঁদের রং হবে রক্তে রাঙা। গ্রহণের সময় চাঁদের রঙ হবে গাঢ় লাল। বিশ্বের নানা জায়গা থেকে এবং ভারতের বেঙ্গালুরু থেকে আকাশ পরিষ্কার থাকলে এই চাঁদকে প্রত্যক্ষ করা যাবে।

একসঙ্গে তিনটি ঘটনা
জানুয়ারির ৩১ তারিখে চন্দ্রগ্রহণ বিশেষ কারণ সেইদিনে একইসঙ্গে চন্দ্রগ্রহণ, সুপারমুন ও ব্লুমুন প্রত্যক্ষ করা যাবে। এমন ঘটনা খুবই বিরল মনে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

ব্লাড মুন ও দূষণ
এইদিনের চন্দ্রগ্রহণের সময় ব্লাড মুন কেন বলা হচ্ছে? চাঁদ তো লালই দেখায় অনেক সময়। শুধু কতটা লাল দেখাচ্ছে তার পার্থক্য হয়। এখানেও সেটাই হতে চলেছে। ঘটনা হল, পৃথিবীকে আমরা কতটা দূষিত করেছি তার প্রমাণ এতে পাওয়া যায়। যে অঞ্চল যতটা দূষিত সেখানে চাঁদের রঙ বায়ুমন্ডল ভেদ করে দেখতে গেলে ততটা লালচে দেখায়।

বিজ্ঞানীদের ব্যাখ্যা
জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়ামের বিজ্ঞানী এইচআর মধূসুদন বলেছেন, এই ধরনের ঘটনা ঘটেই থাকে। খুব স্পেশাল কিছু নয়। বাতাসে কত ধুলো রয়েছে তার ভিত্তিতে চাঁদের রঙ জায়গা বিশেষে পাল্টে যায়। কোথাও বেশি লাল হয় তো কোথাও ধূসর।

বিরল ঘটনা
মার্কিন যুক্তরাষ্ট্রে এমন লাল চাঁদ দেখা যাবে ১৫০ বছর পরে। ভারতে ও পৃথিবীর অন্য প্রান্তে এর আগে ১৯৬৩ ও ১৯৮২ সালে এমন চাঁদ প্রত্যক্ষ করা গিয়েছিল।

আর্যভট্টের ব্যাখ্যায় ব্লাড মুন
এমনকী ৫৭৬ খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের বর্ণনাতেও ব্লাড মুনের প্রসঙ্গ রয়েছে বিজ্ঞানীরা দাবি করেছেন। সেসময়ে লাভা নিঃসরণের ফলে বাতাসে ধূলোর মাত্রা দেখে তার বর্ণনা করা হয়েছিল।

সবচেয়ে কম দূরত্বে চাঁদ
চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকলে তার দূরত্ব হয় ৪ লক্ষ ৫ হাজার ৭০০ কিলোমিটার। আর ৩১ জানুয়ারি তা পৃথিবী থেকে সবচেয়ে কম দূরত্ব ৩ লক্ষ ৫৮ হাজার ৯৯৩ কিলোমিটার দূরে অবস্থান করবে।












Click it and Unblock the Notifications