Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'Anti-National'সার্চ করলে গুগুল ম্যাপ নিয়ে যাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে!

নয়াদিল্লি, ৩০ মার্চ : একাধিকবার তথ্যগত গণ্ডগোল পাকিয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চইঞ্জিন গুগল। তবে সব ভুল ছাপিয়ে এবারে একেবারে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে দেশদ্রোহী বা 'Anti-National' তকমা দিল গুগলের বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন গুগল ম্যাপ।

গুগল ম্যাপে গিয়ে কিওয়ার্ড হিসাবে 'Anti National' বা 'anti national' লিথে সার্চ করলে গুগল ম্যাপ সটান দেখাচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ-এর পথনির্দেশিকা। ['মুসলিমরা সন্ত্রাসবাদকে সমর্থন করে', ভুলবশত বলে ফেলল গুগল!]

'Anti-National'সার্চ করলে গুগুল ম্যাপ নিয়ে যাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে!

যদিও এই গোলোযোগ ইচ্ছাকৃত নয়, বরং প্রযুক্তিগত, তবুও এই বিশাল বড় ভুলের কারণে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে জেএনইউ কর্তৃপক্ষ। [গুগলের গন্ডগোল]

মূলত আফজল গুরুর সমর্থনে জেএনইউ ক্যাম্পাসে দেশদ্রোহী স্লোগান ঘিরে বিতর্ক ওঠে চরমে। দেশদ্রোহীতার দায়ে গ্রেফতার করা হয় জেএনইউ-এর ছাত্রসংসদের সভাপতি কানহাইয়া কুমারকে। এর ফলে জেএনইউ-র সঙ্গে দেশদ্রোহ, জাতীয়তাবিরোধী প্রভৃতি শব্দগুলি আষ্টেপিষ্টে জড়িয়ে যায়। [ এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!]

গুগলের সার্চ ইঞ্জিনের এর পর থেকেই বিশাল সংখ্যক মানুষ জেএনইউ-এর সঙ্গে এই ধরণের শব্দ টাইপ ও সার্চ করতে থাকে। যার ফলে অটোকারেকটিং সার্চের মাধ্যমে এই ভুল হতে পারে বলে মনে করা হচ্ছে। [(ছবি) ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

এখনও আপনি যদি গুগল ম্যাপ খুলে 'Anti-National'কিওয়ার্ডটি দিয়ে সার্চ করেন তাহলেও হাতে নাতে প্রমান পেতে পারেন। গুগলের তরফে এই ভুল শুধরে নেওয়ার কোনও পদক্ষেপ আপাতত নেওয়া হয়নি। [জেনে নিন : ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+