সরস্বতী পুজোয় পড়ুয়াদের কপিরাইট হারাচ্ছে? দেবী যে এখন সার্বজনীন!
কলকাতা, ১ ফেব্রুয়ারি : ছাত্র জীবনে এই একটাই দিন যখন স্কুল বা কলেজে যাওয়ার জন্য পড়ুয়াদের উন্মাদনা চোখে পড়ার মতো থাকে। পরের দিন সকালের কথা ভেবে যেন রাতে ঘুম আসতে চায় না। এই দিনটির সবচেয়ে বড় পাওয়া অন্তত একদিনের পড়াশোনা থেকে মুক্তি। তার উপর কুলে প্রথম কামড় বসানো। প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া, শাড়ি-ধুতিতে আজ যেন জেন ওয়াইও আটপৌড়ে। কারণ আজ যে সরস্বতী পুজো। আজকের দিনটা শুধুই তাদের।
সরস্বতী পুজো সংক্রান্ত অন্য খবর পড়তে ক্লিক করুন এখানে
পুজো এবার বুধবার পড়েছে। কিন্তু শনিবারে পড়লে তো কথাই নেই। রবিবারটাও পুজোর আমেজ টেনে দেওয়া যাবে, পুজো,প্রেম, আড্ডায় জমে যায় উইকএন্ড।

তবে আজকাল আর সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের কপিরাইট কোথায়? এখন তো মা সরস্বতীও সেই হরেদরে সবারই হয়ে গিয়েছেন, মানে ওই সার্বজনীন। এখন তো পাড়ায় পাড়ায় ছোট, বড়, ইয়য়া বড় সরস্বতী মূর্তি। টেলিভিশনের পর্দায় সকাল থেকেই তারকাদের সরস্বতী পুজো নিয়ে আদিখ্যেতার ছড়াছড়ি। বড় বড় আবাসনগুলিতে পুজোর বাহানায় খিচুরি ভোগে গেট টু গেদার।
আসলে জীবনটা এতটাই প্রতিযোগিতাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমরা কোনও একটা ছুঁতো পেলেই একটু প্রাণ খুলে বাঁচতে চাই। সরস্বতী পুজো শনিবার পড়ায় সেক্ষেত্রে আরও সুবিধে হয়েছে। অধিকাংশ অফিস কাছারিও ছুটি আজ। রবি-সোমেও ছুটির আমেজ। ফলে মন খুলে লম্বা ছুটি কাটানোর এমন সুযোগ কে আর মিস করতে চাইবে। তাই, বাবা, কাকা, জেঠু, মেসো, পিশোরাও আজ সরস্বতী পুজোতে মেতেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications