সব্যসাচীর হাতে সেজে উঠছেন বলিউড বিউটিরা, নিজের বিয়েতেও এবার পড়বেন নাকি
বাঙলার সব্যসাচী বলিউড কাঁপাচ্ছেন। বলিউডি তাবড় সুন্দরীরা নিজেদের বিয়েতে পছন্দ করছেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক পড়তে।
প্রায় মাস খানেক হতে চলল বিরুষ্কা গাঁটছড়া বেঁধেছেন। কিন্তু এখনও তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। আসলে কেমন যেন রূপকথা বিয়ের স্বাদ পেয়েছেন মানুষজন। অনুষ্কাকে বিয়ের জন্য বিভিন্ন আলাদা আলাদা লুকে যিনি তৈরি করেছেন তিনি বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

বিপাশা-র বিয়ের পোশাক
সব্যসাচী বহু বছর ধরেই বলিউডে রাজ করছেন। অনুষ্কার আগেও বহু বলিউড অভিনেত্রী তাঁরই বানানো পোশাক পড়ে নিজের নতুন জীবনে প্রবেশ করেছেন। বিপাশা বসুও সব্যসাচীর ক্রিয়েশান পড়েই করণ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। প্রকৃত বঙ্গ সুন্দরী হিসেবে নিজের বিয়ের আসর আলো করে ছিলেন তিনি।

অনুষ্কার স্বপ্নের পোশাক
অনুষ্কার পোশাকও স্বপ্নের কারিগরও বানিয়েছেন। তাঁর বিশেষ দিনগুলির জন্য সবকটা অনুষ্ঠানেই বাজিমাত করেছেন অনুষ্কা ও সব্যসাচী। ইতালির টাস্কানি প্রদেশ হোক বা দিল্লির মেগা রিসেপশন, কিম্বা মুম্বইয়ের তারকা গ্যাদারিং। সবকিছুতেই সব্যসাচী নিজের জাদু দেখিয়েছেন।

বিদ্যা বালনের বিয়ের পোশাক
সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিদ্যা বালন। বিয়ের যে চিরাচারিত লাল বেনারসি হয়, একদম সেরকমই পোশাকে সেজেছিলেন বিদ্যা। তবে শাড়িটি ছিল সব্যসাচীর এক্সক্লুসিভ কালেকশান থেকে।

সোহা আল খানের সাজ
নবাবি পরিবারের মেয়ে, বিয়ে করেছেন কুণাল খেমুকে। বিয়ের সাজেও ছিল নবাবি ঘরানার টাচ। আর এখানেও কারিগর সেই সব্যসাচীই।

সাগরিকা ঘাটগে -র বিয়ের পোশাক
সাগরিকা ঘাটগের বিয়ে সেরেছেন অনুষ্কার দিন কয়েক আগেই। ক্রিকেটার জাহির খানের অর্ধাঙ্গিনী হয়েছেন তিনি। তাঁর রিসেপশানের পোশাকটিও সব্যসাচীর তৈরি করা।












Click it and Unblock the Notifications