New Year 2024: বছরের প্রথম মাসের নাম জানুয়ারি হল কীভাবে? বাকি মাসগুলির নাম কী ভাবে এল?
New Year 2024: সারা দিনের অনেক কাজের জন্য ক্যালেন্ডারের দিকে তাকাতে হয়। অর্থাৎ জীবনে ক্যালেন্ডারের গুরুত্ব অনেক। কিন্তু কখনও কি ভেবে দেখা গিয়েছে, বছরের প্রথম মাস জানুয়ারি নামটা কীভাবে এসেছে। একনজরে দেখে নেওয়া যাক, বছরের প্রথম মাসের নাম জানুয়ারি কীভাবে হল।
বছরের প্রথম মাসের নামকরণ করা হয়েছিল রোমান দেবতা জানুসের নামে। এই জানুসকে ল্যাটিন ভাষায় জেনারিস বলা হয়। প্রথমের দিকে শীতের প্রথম মাসকে মানুস বলা হলেও, পরে জানুসকে জানুয়ারি বলা শুরু হয়।

এই মুহূর্তে বাড়ি কিংবা অফিসে যে ক্যালেন্ডার রাখা হয়, তা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। যেখানে জানুয়ারির ১ তারিখ বছরের প্রথম দিন অর্থাৎ তা নতুন বছরের শুরু হিসেবে ধরা হয়। এছাড়াও আরও অনেক ক্যালেন্ডার রয়েছে। তবে সারা বিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নববর্ষ উদযাপিত হয়।
এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শুরু হয় ১৫৮২ সালে। এই সময়ের আগে রাশিয়ার জুলিয়ান ক্যালেন্ডার সারা বিশ্বে প্রচলিত ছিল। সেই অনুসারে বছরে ছিল ১০ টি মাস। এছাড়াও রাশিয়ান ক্যালেন্ডারে বড়দিনের জন্য নির্দিষ্ট .কোনও দিন ছিল না। পরবর্তী সময়ে আমেরিকার অ্যালোসিয়াস লিলিয়াস ১৫৮২ সালের ১৫ অক্টোবর বড়দিনের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণের জন্য গ্রেরিয়ান ক্যালেন্ডার শুরু করেন।
এই ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি হল বছরের প্রথম মাস। অন্যদিকে বড়দিনের পরে ডিসেম্বরে সেই বছর শেষ হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসার পর থেকে সারা বিশ্বে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের ২৫ তারিখ বড়দিন উদযাপন করা হয়। বছরের বাকি মাসগুলির নাম কীভাবে এসেছে, তা দেখে নেওয়া যাক।
- বছরের দ্বিতীয় মাসের নাম ফেব্রুয়ারি, যা ল্যাটিন ফ্যাবরা থেকে এসেছে। অনেকে মনে করেন ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে রোমান দেবী ফেব্রুয়ারিয়ার নামানুসারে।
- রোমান দেবতা মাস্র-এর নামানুসারে বছরের তৃতীয়মাস মার্চের নামকরণ করা হয়েছে। রোমানে বছর শুরু হয় ওই মার্চ মাস থেকেই।
- এপ্রিল নামটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাপিরারে থেকে। এই শব্দের অর্থ হল কুঁড়ি ফুল। এই মাসটি রোমে বসন্ত ঋতুর সূচনাও চিহ্নিত করে, যেখানে ফুল ও কুঁড়ি ফোটে।
- রোমান দেবতা মারকারি-র নাম অনুসারে বছরের পঞ্চম মাসের নামকরণ করা হয়েছে।
- রোমে জনপ্রিয় গল্প যে জুন এসেছে জুনো থেকে। রোমের শ্রেষ্ঠ দেবতা জিউস-এর স্ত্রীর নাম ছিল জুনো।
- রোমান সাম্রাজ্যের শাসক জুলিয়াস সিজারের নামানুসারে জুলাই মাসের নামকরণ করা হয়েছে। এই মাসেই জুলিয়াস সিজারের জন্ম ও মৃত্যু হয় বলে কথিত রয়েছে।
- সেন্ট অগাস্টাস সিজারের নাম থেকে অগাস্ট মাসের নাম এসেছে।
- সেপ্টেম্বর নাম এসেছে ল্যাটিন শব্দ সেপ্টেম থেকে।
- বছরের দশন মাস অক্টোবর এসেছে ল্যাটিন অক্টো থেকে।
- নভেম্বর নামটি এসেছে ল্যাটিন নবম থেকে।
- ডিসেম্বর নামটি এসেছে ল্যাটিন ডিসেম থেকে।












Click it and Unblock the Notifications