ভারতে ডেঙ্গুর নতুন ভাইরাসের খোঁজ বিজ্ঞানীদের, বাংলায় কি রয়েছে এর উৎস

ভারতে নতুন ডেঙ্গু ভাইরাসের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সেই ভাইরাস খুঁজে বের করেছেন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-র বিজ্ঞানীরা।

পশ্চিমবঙ্গে ডেঙ্গু নিয়ে আতঙ্কের মাঝেই আরও একটি খবর সামনে এল। ভারতে নতুন ডেঙ্গু ভাইরাসের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সেই ভাইরাস খুঁজে বের করেছেন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-র বিজ্ঞানীরা। তাঁরাই ভাইরাসটির খোঁজ লাগিয়ে তা খুঁজে বের করেছেন। এবং এখনও সেটি নিয়ে খোঁজ জারি রেখেছেন। জানা গিয়েছে, নতুন ভাইরাস এশিয়ান জেনোটাইপের। এর কারণে ২০০৫ সালে সিঙ্গাপুরে ও ২০০৯ সালে শ্রীলঙ্কায় মহামারি হয়েছিল।

ভারতে নতুন নয়

ভারতে নতুন নয়

শুধু বিদেশে কেন, এদেশেও এই ভাইরাসের হামলা নতুন নয়। এর আগে ২০১২ সালে এই ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়েছিল তামিলনাড়ুতে। ২০১৩ সালে তা ছড়ায় কেরলে। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

নতুন ডেঙ্গির চারটি টাইপ

নতুন ডেঙ্গির চারটি টাইপ

বিজ্ঞানীদের মতে, ভারতে মোট চারটি টাইপ রয়েছে এই ভাইরাসের। DENV-1, DENV-2, DENV-3 ও DENV-4। দক্ষিণ ভারতে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনায় DENV-1 ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

নমুনা সংগ্রহ

নমুনা সংগ্রহ

দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্য থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে বাংলায় এই নতুন ডেঙ্গুর হামলা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এখানে আফ্রো-আমেরিকান জেনোটাইপের প্রভাবই বেশি যা ১৯৪০ সাল থেকে এদেশে হামলা চালিয়ে আসছে।

পরীক্ষা প্রয়োজন

পরীক্ষা প্রয়োজন

কোনও কোনও মহল থেকে বলা হচ্ছিল, নতুন এই ডেঙ্গুর জেনোটাইপ পুরনো আফ্রো-আমেরিকান টাইপের চেয়ে বেশি করে প্রকট হয়ে উঠেছে ভারতে। তবে বিজ্ঞানীরা এখনই এমন সিদ্ধান্তে আসতে রাজি নন। পরীক্ষা না করে এসব বলা সম্ভব নয় বলে তাঁরা জানিয়েছেন। বেশ কয়েকজন আক্রান্তকে পরীক্ষার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে বিজ্ঞানীদের ধারণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+