সূর্যগ্রহণ ঘিরে এই অবাক করা কাহিনিগুলি আজও প্রচলিত বিশ্বের বিভিন্ন দেশে
শনিবার ১১ অগাস্টের আংশিক সূর্যগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহলী বিশ্বের বিভিন্ন প্রান্তের মহাকাশ বিজ্ঞানীরা। এই সূর্যগ্রহণের প্রভাব নিয়ে গণনায় ব্যস্ত জ্যোতিষশাস্ত্রবিদরাও।
শনিবার ১১ অগাস্টের আংশিক সূর্যগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহলী বিশ্বের বিভিন্ন প্রান্তের মহাকাশ বিজ্ঞানীরা। এই সূর্যগ্রহণের প্রভাব নিয়ে গণনায় ব্যস্ত জ্যোতিষশাস্ত্রবিদরাও। এমন এক মহাজাগতিক ঘটনা ঘিরে দেশ বিদেশে প্রচলিত রয়েছে বহু কাহিনি। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত কথিত কাহিনিগুলিকে।

ড্রাগনের দংশন
প্রাচীন চিনের এক কাহিনি বলছে সূর্যগ্রহণ নিয়ে এক ড্রাগনের গল্প। সেখানে মনে করা হত, কোনও ড্রাগন সূর্যকে গ্রাস করে বলেই এমনটা ঘটে। অন্যদিকে ,ভিয়েৎনামে মনে করাহয় কোনও বিসালাকার ব্যাঙ গিলে ফেলে সূর্যকে। আর তার জন্যই এমনটা ঘটে।

ভাল্লুকের কামড়!
আমেরিকার উত্তর প্রান্তের মানুষের বিশ্বাস কোনও ভাল্লুকের কামড়ের জন্য়ই সূর্যগ্রহণ করা হয়। এর আগে সেই ভাল্লুকের বিরোধ বাঁধে চাঁদের সঙ্গে। সেই আর চাঁদকেও গিলে ফেলে ভাল্লুক। আমেরিকায় মনে করা হয়, এই কারমেই চন্দ্রগ্রহণের দুসপ্তাহের মধ্যে একটিসূর্যগ্রহণ ঘটে।

সূর্যের ক্ষোভ
গ্রিকরা মনে করতেন, সূর্যগ্রহণ কোনও ক্ষতিকারক ব্যাপার। যার ফলে কোনও ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে। সূর্য ক্ষোভ ফুঁসতে থাকলেই এমনটা ঘটে।

উপজাতিদের কথিত গল্প
বিশ্বের নানান প্রান্তের বহু উপজাতির মানুষ মনে করেন, সূর্য ও চন্দ্রের লড়াইয়ের ফলেই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হয় পৃথিবীকে।












Click it and Unblock the Notifications