আসছে 'মুন্নাভাই ৩' : বেজায় খুশি 'সার্কিট'!
'মুন্নাভাই' সিরিজের নতুন ছবি নিয়ে বেজায় খুশি মুন্নাভাইয়ের 'সার্কিট' আরশদ ওয়ারসি।
মুন্নাভাই সিরিজের শেষ ছবি ছিল 'লগে রহো মুন্নাভাই'। সেই কথা মতো এখনও মুন্নাভাই 'লেগেই' রয়েছেন। সমানতালে লেগে রয়েছেন সমাজের ধুলো পরিস্কার করতে। সমাজ থেকে ধুলোবালি মুছতে নতুন এক বার্তা নিয়ে খুব শিগগিরিই হাজির হতে চলেছেন মুন্নাভাই।
২০০৬ সালের পর ২০১৭, মুন্নাভাইয়ের ভক্তদের ১১ বছর অপেক্ষা করিয়েছেন রাজকুমার হিরানি। তাই তৃতীয় পর্বের মুন্নার গল্প ঘিরে কৌতূহল তুঙ্গে মুন্নার ফ্যানকূলের।

রাজ কুমারি হিরানি পরিচালিত 'মুন্নাভাই সিরিজ'-এর তৃতীয় ছবি নতুন এক সামাজিক বার্তা নিয়ে হাজির হতে চলেছে বলিউডে। এর আগে মুন্নাভাই চলে আমেরিকা ছবিটি করতে করতে মাঝপথে থেমে যান হিরানি। তবে 'মুন্নাভাই' সিরিজের নতুন এই ছবি নিয়ে বেজায় খুশি মুন্নাভাইয়ের 'সার্কিট' আরশদ ওয়ারসি।
আরশদ জানিয়েছেন মুন্নাভাই সিরিজের নতুন এই ছবিতে স্ক্রিপ্ট আগের চেয়ে অনেক উপভোগ্য । শুধু তাইই নয়, এই স্ক্রিপ্ট অনেক বেশি মজাদার। যার সঙ্গে রয়েছে একটি সামাজিক বার্তা। এই ছবিতে পুরোনো বন্ধুদের সঙ্গে কাজ করতে পারর আনন্দে মশগুল আরশদ ।












Click it and Unblock the Notifications