১০৮ কেজি ওজন ঝরিয়ে 'স্লিম অ্যান্ড ট্রিম' আম্বানি পুত্র অনন্ত, হতবাক সকলে
আইপিএল শুরুর পর থেকেই তাঁকে চিনতে শুরু করে আমজনতা। মুম্বই ইন্ডিয়ান্সের খেলা থাকলেই ক্যামেরা তাক করত বাউন্ডারি লাইনের ধারে সোফায় বসা মুকেশ আম্বানির পুত্র অনন্তকে। প্রায় গোটা সোফা জুড়েই তিনি বসে নিজের দলের খেলা দেখতেন। অতিকায় স্থূল এই চেহারার যুবক মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের কাছে বেশ আদরেরই ছিল। [৯৫ থেকে কমে আমিরের ওজন এখন ৮২ কেজি!]
কিন্তু স্থূলত্বের কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অনন্তের। আর তাই কঠোর পরিশ্রম আক অধ্যাবসায়কে সঙ্গী করে মাত্র ১৮ মাসে ১০৮ কেজি ওজন ঝরিয়ে ফেলেছে অনন্ত। আর তারপরই স্লিম অ্যান্ড ট্রিম অনন্ত নতুন করে চলে এসেছে সংবাদ শিরোনামে। [ওজন কমাতে গিয়ে প্রাণ গেল বিশ্বের সবচেয়ে মোটা মানুষ মোরেনোর]

ক্রিকেট থেকে বলিউড, সব জায়গার তারকারাই দেশের সবচেয়ে ধনী ব্যক্তির পুত্রের এই অসাধ্য সাধনে হতচকিত। আর প্রত্যেকেই ব্যক্তিগত স্তরে হোক অথবা স্যোশাল নেটওচয়ার্কিং সাইটের মাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন আম্বানি পুত্রকে।
জানা গিয়েছে, নিজের ২১তম জন্মদিনের আগে ওজন কমিয়ে ফেলতে চেয়েছিলেন অনন্ত। সেই অনুযায়ী নানা শারীরিক অনুশীলন ও ডায়েট মেনে চলতে শুরু করেন। সেই অনুযায়ী চলেই এই অসাধ্য সাধন করেছেন তিনি। কেমন ছিলেন অনন্ত আর এখন কেমন হয়েছেন তা একঝলকে দেখে নিন গ্যালারিতে।























Click it and Unblock the Notifications