(ছবি) এমএস ধোনির গাড়ি ও বাইকের সম্ভার দেখলে চোখ জুড়িয়ে যায়

ক্রিকেট দুনিয়ায় আসার পর নিজের খেলার পাশাপাশি নিজের স্টাইলে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ভারতীয় দলের একদিনের ম্যাচের অধিনায়ক এম এস ধোনি। নিজের লম্বা চুলের স্টাইলে তরুণ প্রজন্মে আলাদা একটা ক্রেজ তৈরি করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার।

তবে শুধু স্টাইল বা নিজের লুক নয়, ধোনির নেশা অবশ্য অন্য জিনিসে। চাকায়!

আজ্ঞে হ্যাঁ, দুই চাকা হোক বা চার চাকা গাড়ি আর বাইক নিয়ে একটা অন্য পাগলামি রয়েছে ধোনির। আর তাই তো ধোনির গাড়ির সম্ভার দেখলে চোখ জুড়িয়ে যায়। নিচের স্লাইডে ক্লিক করে আপনিও দেখতে পারেন ধোনির বাইক ও গাড়ির সম্ভার।

কাওয়াসাকি নিনজা এইচ ২

কাওয়াসাকি নিনজা এইচ ২

জাপানের তৈরি অন্যতম সেরা বাইক এই কাওয়াসাকি নিনজা এইচ ২। ভারতে এই বাইকটির দাম ২৯ লক্ষ টাকার বেশি।

রেঞ্জ রোভার ফ্রি ল্যান্ডার

রেঞ্জ রোভার ফ্রি ল্যান্ডার

ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক সংস্যা রেঞ্জ রোভার ফ্রি ল্যান্ডার নামের এই এসইউভি গাড়িটি তৈরি করেছে। রেঞ্জ রোভারের অন্যান্য মডেলগুলির মতো অতটা জনপ্রিয় না হলেও এর বিক্রি ভালই রয়েছে। ভারতে এর দাম সাড়ে ৪২ লাখ থেকে শুরু করে সাড়ে ৫৬ লাখ পর্যন্ত এর দাম।

অডি কিউ ৭

অডি কিউ ৭

ভারতে সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারের মধ্যে অডি গাড়ির এই এসইউভি মডেলটি অত্যন্ত জনপ্রিয়। ভারতে সাড়ে ৭৪ লাখ থেকে শুরু করে ৯২ লাখ পর্যন্ত এর দাম।

পরসে বকস্টার

পরসে বকস্টার

জনপ্রিয় কনভার্টেবল গাড়ি মডেলের মধ্যে অন্যতম এই দামি গাড়িটি। এখনও পর্যন্ত পরসে-র সবচেয়ে জনপ্রিয় মডেল এই বকস্টার। ভারতে এর দাম ৯৪ লক্ষ থেকে দেড় কোটি পর্যন্ত।

কনফিডারেট হেলক্যাট এক্স ১৩২

কনফিডারেট হেলক্যাট এক্স ১৩২

ধোনি প্রায় ৬০ লক্ষ টাকা দিয়ে এই সুপার বাইকটি কিনেছেন।

ইয়ামাহা থান্ডারক্যাট

ইয়ামাহা থান্ডারক্যাট

২০০৭ সালে সুপারবাইক হিসাবে পরিচিত ছিল এই ইয়ামাহা থান্ডারক্যাট। এখন এর জনপ্রিয়তা কমেছে।

হার্ডলে ডেভিডসন ফ্যাটবয়

হার্ডলে ডেভিডসন ফ্যাটবয়

হার্ডলে ডেভিডসন-এর ফ্যাটবয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বি-২৯ বোমার অনুকরণে তৈরি হয়েছে। ১৫ লক্ষ টাকার কিছু বেশী এর দাম।

জিএমসি সিয়েরা

জিএমসি সিয়েরা

মার্কিন বাজারের জনপ্রিয় এসইউভি গাড়ি এটি। শক্তিশালী ইঞ্জিন এবং এর অন্দরসজ্জার জন্যই বেশি পরিচিত এই গাড়িটি। এর দাম ৪,৬৩২ ডলারের কাছাকাছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+