এবছর কবে পালন করবেন মাতৃ দিবস, জানুন এই বিশেষ দিনের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে

মায়ের জন্য আলাদা কোনদিন হয় না। বছরের প্রতিটি দিনই আমাদের কাছে মাতৃ দিবস। মা মানেই নারী চেরা টান। অমোঘ ভালোবাসায় ঘেরা স্বার্থহীন এক ভালোবাসা। তারাই বুঝতে পারেন যাদের মা নেই। তাদের কাছে এই ভরা পৃথিবী যেন শূন্যহীন। জীবনে সবকিছু থেকেও তাদের কাছে যেন কিছু থাকে না।

প্রতি সন্তানের কাছে মা যে কি তা সত্যিই ভাষায় বর্ণনা করা খুব কঠিন। সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি যে মানুষটি এক নিমিষেই বুঝে যান তিনি মা। শত কষ্টের মাঝেও যার বুকে মাথা রেখে কাদা যায় এবং সব সমস্যার সমাধান যে এক নিমেষে করতে পারেন তিনি মা।

Mothers Day

যে মানুষটি ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য নিঃস্বার্থভাবে নিজের জীবনকে বিলীন করে দেন, সকলের পাশে হাসিমুখে দাঁড়ান সেই মানুষটির নাম মা। প্রতিবছর সকলে মে মাসের দ্বিতীয় রবিবার পালন করেন মাতৃদিবস।

যে মানুষটি এক বছর তার সন্তানকে পেটে রেখে তিল তিল করে বড় করে তোলেন, সেই মানুষটির জন্য নির্দিষ্ট কোনদিনের দরকার হয় না। তার জন্য ৩৬৫ দিনই যথেষ্ট নয়। তবুও সকলে পালন করেন মাতৃ দিবস। প্রতিবছর আনন্দের সঙ্গে সন্তানরা পালন করে থাকেন মাতৃ দিবস।

চলতি বছর ১২ মে পালিত হবে মাতৃ দিবস। শুধু যে ভারতবর্ষে মাতৃ দিবস পালিত হয় তা কিন্তু নয়। দেশে বিদেশের নানান জায়গায় সকলেই পালন করে থাকেন মাতৃ দিবস। জানুন মাতৃ দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে।

১৯০৮ সালে আন্না জার্ভিস নামের একজন ব্যক্তি প্রথম মাতৃ দিবস পালন করেছিলেন। নিজের মায়ের স্মৃতি রক্ষার কারণে এই দিনটি পালন করেছিলেন তিনি। যে কারণে তিনি সে সময় নানান অনুষ্ঠানের ও আয়োজন করেছিলেন।

১৯১৪ সালের রাষ্ট্রপতি উড্রো উইলসন অনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মে মাসের দ্বিতীয় রবিবারকে মাতৃদিবস হিসেবে গণ্য করেছিলেন। যার থেকেই প্রত্যেক বছর এই দিনেই পালিত হয় মা দিবস।

মাতৃদিবস প্রত্যেকটি সন্তানের কাছে একটি বিশেষ দিন। এই দিন মাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো, মাকে আরোও ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলার দিন। যাতে মা একটু কঠোর পরিশ্রমের মাঝেও তার মুখে যেন একটু হাসি ফোটে সেদিকে লক্ষ্য করা সন্তানদের কর্তব্য। এদিন যদি পারেন মায়ের মুখে হাসি ফোটান। মায়ের সঙ্গে অনেকটা সময় কাটান। তাহলে দেখবেন তিনিও কিন্তু যথেষ্ট খুশি হবেন।

প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস। আর এই দিন অনেকেই মাকে দেন ফুলের তোড়া, কেউ বা মাকে নিয়ে ঘুরতে যান। কেউ মা মায়ের সঙ্গে আনন্দ করে সময় কাটান। কেউ বা মায়ের পছন্দ মতন রান্না করে মাকে খাওয়ান। মাকে খুশি করতে মরিয়া হয়ে ওঠেন সকলেই। পাড়ায় পাড়ায় মাতৃ দিবসে অনেক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে।

জাপানে মাতৃদিবসের দিন নানান উপহারে মায়েদের নানান উপহার দেওয়া হয়। বিশেষ উৎসবের পালন করে থাকেন সেখানকার বাসিন্দারা। যদিও মায়েদের খুশি করবার জন্য কোনও দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটি সন্তান যেন তার মাকে নিয়ে ভালো থাকেন, এমনই কামনা করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+