সালেমের দুনিয়া ও তাঁর জগৎ যে আলাদা, বুঝিয়ে দিলেন মনিকা বেদী

নিজের জগতে ফিরে গিয়ে খুশি আবু সালেমের প্রাক্তন প্রেমিকা মনিকা বেদী, সোশ্যাল সাইটের ছবি সেকথাই বলছে

যাবজ্জীবন কারাদণ্ড হল আবু সালেমের। কিন্তু তাঁর একসময়ের প্রেমিকা মনিকা বেদীকে নিয়ে আজও আগ্রহ কম নয় সাধারণ মানুষের। ঝলমলে বলিউড কেরিয়ার ছেড়ে আবু সালেমের মত গ্যাংস্টারের সঙ্গে তিনি কেন দেশ ছাড়লেন সেই প্রশ্নের উত্তর আজও হাতড়ে বেড়ায় সিনেপ্রেমীরা। ২০১০ সালে সুপ্রিমকোর্টের নির্দেশে মুক্তি পাওয়ার পর বিগ বসে তিন সপ্তাহ টিকেছিলেন তিনি।

এরপর একটি টেলিভিশন সিরিয়ালেও ২০১৪ সালে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু বড় বা ছোট পর্দায় আর দেখা যায়নি মনিকা বেদীকে। অবশ্য বলিউড থেকে হারিয়ে গেলেও তিনি যে নিজের আবু সালেম পরবর্তী জীবন নিয়ে খুবই খুশি, তার প্রমাণ মেলে তাঁর ফেসবুক প্রোফাইল দেখেই।

১

বৃহস্পতিবার আবু সালেমের সাজা ঘোষণা হবে তা আগে থেকেই জানত গোটা দেশ। কিন্তু তা নিয়ে যেন একেবারেই মাথাব্যাথা নেই তাঁর প্রাক্তন প্রেমিকার। কারণ বুধবারই জয়পুরে একটি অনুষ্ঠান সেরে বিমানে ফেরার তাঁর ছবিই বলে দিচ্ছে, কতটা নিশ্চিন্ত তিনি।

২

জেল থেকে মুক্তি পাওয়ার পর মনিকা জানিয়েছিলেন, ১৯৯৮ সালে ফোনে প্রথমবার তাঁর সঙ্গে কথা হয় আবু সালেমের। দুবাই থেকে ফোন করে সালেম তাঁকে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে বলেছিল। এভাবেই ফোনালাপ থেকে দুজনের মধ্যে প্রেম হয়। কিন্তু সেসময়ে আবু নিজের পরিচয় গোপন করেছিল বলেও দাবি করেছেন এই বলিউড সুন্দরী। এমনকী নিজের প্রভাব খাটিয়ে বলিউডে মনিকাকে বেশ কয়েকটি ছবিও পাইয়ে আবু সালেম।

৩

মনিকার দাবি, আবু সালেম সম্পর্কে তাঁর কোনও ধারনা ছিল না। তিনি শুধু দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের নাম শুনেছিলেন। এরপরই তাঁরা আমেরিকায় গিয়ে থাকার সিদ্ধান্ত নেন। সেখানে আবু সালেম শো- অর্গানাইজ করত। নিজের পরিবারের কাছেও আবু সালেম সম্পর্কে মিথ্যে বলেছিলেন বলে জানিয়েছেন মনিকা। বাড়িতে তিনি জানান,তাঁর প্রেমিকের নাম সঞ্জয়, এবং তিনি আমেরিকায় শো- অর্গ্যানাইজারের কাজ করেন।

৪

কিন্তু গ্রেফতার হওয়ার পর আবু সালেম সম্পর্কে তাঁর বাড়িতে সব তথ্যই ফাঁস হয়ে যায়। জাল পাসপোর্ট মামলার শুনানি চলাকালীন আবু সালেম মনিকাকে স্ত্রী বলেই পরিচয় দেয়। সেসময় আপত্তি না করলেও পরবর্তীকালে মনিকা আবু সালেমের সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেন।

৫

জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর অবশ্য আবু সালেম তাঁর কাছে অতীত। এখন নিজের দুনিয়ায় খুশি তিনি। সম্প্রতি জয়পুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

৬

শুধুমাত্র ফ্য়াশন শো বা অনুষ্ঠান নয়, গণেশ চতুর্থীও চুটিয়ে উপভোগ করেছেন তিনি। পাল্লা দিয়ে নেচেছেন ৪১ বছরের এই সুন্দরী।

বলিউডে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় মনিকা। আবু সালেম নিয়ে আর মাথা না ঘামিয়ে এখন শুধুই সামনের দিকে এগিয়ে যেতে চান মনিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+