Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিজোরাম ও ছত্তিশগড়ে মহিলা ভোটার বেশি, ১৬ কোটির বেশি ভোটার পাঁচ রাজ্যে

পাঁচ রাজ্যের ভোটযুদ্ধের দিনক্ষণ ঘোষণা হয়েছে। গোটা নভেম্বর মাসই নির্বাচনের আবহ। নির্বাচনী আচরণবিধিও লাঘু হয়ে গিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মিজোরামে বিধানসভা নির্বাচন। তথ্য বলছে, পাঁচ রাজ্যে ১৬ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১.৭৭ লক্ষ পোলিং স্টেশন থাকছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেন। ৭ নভেম্বর বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের ভোটের গণনা ও ফলপ্রকাশ।

মিজোরাম ও ছত্তিশগড়ে মহিলা ভোটার বেশি, ১৬ কোটির বেশি ভোটার পাঁচ রাজ্যে

ছত্তিসগড় রাজ্যে দুই দফায় নির্বাচন হবে। বাকি চার রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ হবে। ৭ ও ১৭ নভেম্বর এই দুই দিনে ছত্তিশগড়ে হবে ভোটগ্রহণপর্ব। মিজোরামে ৭ তারিখ একদফাতেই ভোট হবে। মধ্যপ্রদেশে হবে ১৭ নভেম্বর। রাজস্থানে ৩০ ও তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটার ও ভোটকেন্দ্র নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এবারে পাঁচ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১৬.১৪ কোটি৷ তাদের মধ্যে পুরুষ ভোটার ৮.২ কোটি। মহিলা ভোটারের সংখ্যা ৭.৮ কোটি।

মিজোরামে মোট ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার। তার মধ্যে পুরুষ ৪ লক্ষ ১৩ হাজার ও মহিলা ৪ লক্ষ ৩৯ হাজার৷ এই রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বেশি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ঘটনা তাৎপর্যপূর্ণ। ছত্তিশগড়ে ২.০৩ কোটি ভোটার রয়েছে। তাদের মধ্যে ১.০১ কোটি ভোটার পুরুষ। মহিলা ভোটারের সংখ্যা এই রাজ্যেও বেশি। ১.০২ কোটি ভোটার রয়েছে এই রাজ্যে।

মোট ৫.০৬ কোটি ভোটার রয়েছে মধ্যপ্রদেশে। ২.৮৮ কোটি পুরুষ ও ২.৭২ কোটি মহিলা ভোটার রয়েছে। রাজস্থানে মোট ৫.২৬ কোটি ভোটার রয়েছে। ২.৭৩ কোটি ভোটার পুরুষ, মহিলা ভোটারের সংখ্যা ২.৫২ কোটি। তেলেঙ্গানায় মোট ভোটারের সংখ্যা ৩.১৭ কোটি। মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা ১.৫৮ কোটি।

পাঁচ রাজ্যে মোট ৬০.২ লক্ষ ভোটার এবার প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মিজোরামে ৫০,৬১১, ছত্তিশগড়ে ৭.২৩ লক্ষ, মধ্যপ্রদেশে ২২.৩৬ লক্ষ, রাজস্থানে ২২.০৪ লক্ষ ও তেলেঙ্গানায় ৮.১১ লক্ষ নতুন ভোটার আছে। ২৯০০ এর বেশি ভোটকেন্দ্র প্রথম ভোটারদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এমনই জানিয়েছেন রাজীব কুমার।

পাঁচ রাজ্যের প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ১৭.৩৪ লক্ষ। তৃতীয় লিঙ্গ এবং ৮০ বছরের ঊর্ধ্বে হিসাবেও ভোটারদের আলাদা করা হয়েছে। ছত্তিশগড়ে ১,১,৮৬,২১৫, মধ্যপ্রদেশে ৫.৬, ৫৩,৬৪০, মিজোরামে ৮,৪৯০, রাজস্থানে ১১,৭৮,২৮৫, তেলেঙ্গানায় ৪,৪৩,৯৪৩ জন ভোটার আছেন।

পাঁচ রাজ্যে মোট ৬৭৯ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ১.৭৭ লক্ষ ভোটকেন্দ্র তৈরি করা হবে। সেগুলির মধ্যে ১.০১ লক্ষ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের সুবিধা থাকবে। মডেল ভোটকেন্দ্রের সংখ্যা ১৭,৭৩৪। ৬২১ ভোটকেন্দ্র পিডব্লুডি কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। ৮১৯২ টি থানা মহিলা পুলিশ কর্মীর নির্দেশে চলবে।

ছত্তিসগড়ে ২৪,১০৯, মধ্যপ্রদেশে ৬৪,৫২৩, মিজোরামে ১.২৭৬, রাজস্থানে ৫১,৭৫৬ ও তেলেঙ্গানায় ৩৫,৩৫৬ টি ভোটকেন্দ্র থাকবে। বিশেষ উত্তেজনাপ্রবণ ভোটকেন্দ্রগুলিতে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+