এই ৮টি কাজ নতুন বছরে 'ব্যাড লাক' বদলে আনবে 'গুড লাক'
নতুন বছর অবশ্যই ভালো যাবে। এই বিশ্বাস মনে রাখুন। পাশাপাশি কয়েকটি জিনিস করে দেখুন। দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে।
ভাগ্য সকলের সমান হয় না। কারও ভালো ভাগ্য থাকে তো কারও কপাল তত সুখের হয় না। অনেকে কর্মফল ও পূর্বজন্মের পাপ বলে বিষয়টিকে দেগে দেন। আর ঈশ্বরের উপরে ছেড়ে দেন। তাতে মানসিকভাবে বেশিদিন লড়াই করা যায় না। নিজের দুর্ভাগ্যকে নিজের হাতেই বদলে ফেলতে হবে। আপনার চেষ্টাতেই বদল আসবে, এটা জেনে রাখুন। গতবছর যদি ভালো না গিয়ে থাকে, তাহলে নতুন বছর অবশ্যই ভালো যাবে। এই বিশ্বাস মনে রাখুন। পাশাপাশি কয়েকটি জিনিস করে দেখুন। দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে।

ইতিবাচক থাকা
যদি আপনি ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পছন্দ করেন তাহলে পথ রুক্ষ হলেও গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন। গবেষণা বলছে, আশাবাদী থাকা মনের চাপ কমিয়ে আনে। আয়ু দীর্ঘ করে। আর মনে নৈরাশ্য চলে এলে কাজকর্মেও জড়তা চলে আসে। যা আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়।

ভালো কল্পনা করা
গবেষণা বলছে, ভিজুয়ালাইজেশন একটি পদ্ধতি যেখানে আপনি যদি নিজেকে নিয়ে ইতিবাচক ছবি তৈরি করেন বা নিজেকে জয়ী মনে করেন তাহলে সেই ঘটনা আসলে ঘটার সময়ে আপনি নিজেকে তৈরি রাখতে পারবেন। আপনার ভাবা বিষয়টি যাতে হয় তার জন্য মন প্রস্তুত হয়ে যায়। আপনি মনে মনে শক্ত হলে, কঠিন পরিস্থিতিতে জয়ী হিসাবে নিজেকে কল্পনা করলে আদতে তা সম্ভব। জীবনের যেকোনও ক্ষেত্রে পরিস্থিতি বদলাবে।

হ্যাঁ-সূচক ভাবনা
দিনের শুরুতেই যদি ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে বলেন, আপনি পারবেন, আপনার দ্বারা হবে, আপনি সফল হবেন, খুশি থাকবেন। তাহলে দিনের শেষে গিয়েও দেখবেন সেই অবস্থার পরিবর্তন হবে না। আমাদের মনের ভিতরে এর ফে এক আত্মবিশ্বাস তৈরি হয় যা আমাদের কাজে ও ভাগ্যে প্রভাব ফেলে।

ফেং-শুই নির্ভরতা
ফেং-শুই প্রাচীন চিনা শিল্প যা আমাদের জীবনে সমতা আনতে পারে। শরীর ঠিক রেখে ভাগ্য বদলাতে পারে। অনেকে এটিকে কুসংষ্কার বলে উড়িয়ে দেন। তবে এটির সংস্পর্শে এলে জীবনে বদল আসবে। বাড়ি সাজিয়ে সুন্দ করে পরিষ্কার রাখুন। সবকিছু পরিপাটি রাখুন। এটা মনকে খুশি রাখবে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। যা আদতে আপনাকে সফল হতে সাহায্য করবে।

লাকি চার্ম
মন খারাপ থাকলে হওয়া কাজ শেষ হতে চায় না। নিজের পছন্দের কোনও জামাকাপড়, জুতো, গয়না থাকলে তা পরুন। যেটা ভালো লাগে বা ভালোবাসেন তা করুন। তাহলে মনে যে ইতিবাচকতা আসবে তা ব্যাড লাক কাটাতে সাহায্য করবে।

সুকর্ম করুন
কর্মই মানুষের ভাগ্য ফিরিয়ে দেয়। আপনি ভালো কাজ করলে ভালো কিছুই অপেক্ষা করে থাকবে আপনার জন্য। হিন্দু দর্শন সেটাই বলেছে। সফল হতে গেলে যে ধরনেন মনন প্রয়োজন তা ভালো কাজ করলে আপনার মধ্যে গড়ে উঠবে। আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। যার ফলে যেকোনও কাজেই সহজে অসফল হবেন না।

ধ্যান ও প্রার্থনা করুন
আপনাকে পরিচালিত করে আপনার মন। মনকে শান্ত রাখতে গেলে প্রার্থনা ও ধ্যান করা প্রয়োজন। ঈশ্বরের প্রার্থনা করতে পারেন, যা চাইছেন সেটাই মনে মনে কামনা করতে পারেন। ধ্যান করতে স্থিতধী মনন তৈরি হয় যা সফলতার প্রাথমিক শর্ত।

কঠিন পরিশ্রম
ভাগ্যে বিশ্বাসী হলেও কর্মে বিশ্বাস রাখতে হবে। কঠিন পরিশ্রমে বিশ্বাসী হতে হবে। যারা কঠিন পরিশ্রম করেন, ভাগ্য তাদের সহায় হয়। আপনি কোনও কাজের মধ্যে না ঢুকলে শুধু ভাগ্য দিয়ে তা জয় করতে পারবেন না। তাই কাজ করুন ও সৌভাগ্যকে আমন্ত্রণ জানান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications