অটল বিহারী রচিত গানের ভিডিওতে মন জয় করেন শাহরুখ, ফিরে দেখা বাজপেয়ীর কিছু অসামান্য কবিতা
প্রধানমন্ত্রিত্বের চরম দায়িত্ব কর্তব্য সামলানোর পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী সুপ্তভাবে লালন করেন তাঁর কবি-সত্ত্বাকে। বিজেপির দাপুটে নেতা হিসাবেও তাঁর দায়িত্বভার কম ছিল না।
প্রধানমন্ত্রিত্বের চরম দায়িত্ব কর্তব্য সামলানোর পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী সুপ্তভাবে লালন করেন তাঁর কবি-সত্ত্বাকে। বিজেপির দাপুটে নেতা হিসাবেও তাঁর দায়িত্বভার কম ছিল না। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেও তাঁর শায়েরি কিংবা কবিতার কলম থেমে থাকেনি । তাঁর লেখা 'কৈদি কবিরাজ কি কুণ্ডলিয়াঁ', 'অমর আগ হ্যয়' বইগুলি প্রকাশ্যে আসে ১৯৯৪ সালে। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠানের পরও বার বার প্রকাশ্যে আসে তাঁর কবিসত্ত্বা। দবেশ কিছু ভিডিওতে ধরা পড়েছে তাঁর এই অনন্য প্রতিভার কিছু ঝলক।
অটলের রচনায় জগজিতের গান
২০০২ সালে মুক্তি পায় অটলবিহারী বাজপেয়ী রচিত গানের একটি ভিডিও। 'কেয়া খোয়া কেয়া পায়া' নামের এই ভিডিওটিতে গীতিকার ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, অভিনয় করেন শাহরুখ খান, গানটি গেয়েছেন জগজিৎ সিং, ভিডিও পরিচালনা করেন যশ চোপড়া, পাশাপাশি কণ্ঠস্বর দেন অমিতাভ বচ্চন।
দাগ বড়ে গেহরেঁ হ্যায়...
অগ্নিগর্ভ এক সময়ের দলিল উঠে আসে অটলবিহারী বাজপেয়ীর এই কবিতার কথায়। হৃদয় ছুঁয়ে যাওয়া এই কবিতা তিনি নিজেই আবৃত্তি করেন এক ভিডিওতে।
পাকিস্তানকে নিয়ে অটলের কয়েকটি লাইন
পাকিস্তানের সঙ্গে সেই সময়ে সম্পর্ক খুব একটা ভালো ছিল না ভারতের। আর এরকম পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ থেকে উঠে আসে এই কবিতা।

অটল -কথা
প্রাক স্বাধীনতা থেকে স্বাধীনতার পরবর্তী সময়ে , একাধিক অধ্যায়ের অবস্থা উঠে আসে অটলবিহাররী লেখনীতে। তাঁর দাপুটে লেখা আজও মন জয় করে অনেকেরই।












Click it and Unblock the Notifications