এই 'সুপার কপ' ভারতের 'ফিটেস্ট' পুলিশ অফিসার, চিনে নিন এঁনাকে

মধ্যপ্রদেশ পুলিশে একজন পুলিশ অফিসার রয়েছেন যিনি সত্যিই 'সুপার কপ'। তাঁর সামনে বলিউডের তাবড় ফিল্ম অভিনেতারা নিতান্তই ম্যাড়মেড়ে। তাঁর নাম সচিন অতুলকর।

সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগণরা বিভিন্ন সুপারহিট সিনেমায় পুলিশের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন। সলমন দাবাং সিরিজ, ওয়ান্টেড-এর মতো সিনেমায় পুলিশের ভূমিকা অভিনয় করেছেন। অক্ষয় কুমার রাউডি রাঠৌর সিনেমায় ও অজয় দেবগণ সিঙ্ঘম সিরিজে সুপার কপ সেজেছেন।

তবে রিল আর রিয়ালের ফারাক রয়েছে। মধ্যপ্রদেশ পুলিশে একজন পুলিশ অফিসার রয়েছেন যিনি সত্যিই 'সুপার কপ'। তাঁর সামনে বলিউডের তাবড় ফিল্ম অভিনেতারা নিতান্তই ম্যাড়মেড়ে। তাঁর নাম সচিন অতুলকর। আসুন জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে।

ফিট থাকতে শরীরচর্চা

ফিট থাকতে শরীরচর্চা

সাধারণ মানুষের পক্ষে নিত্যদিন শরীরচর্চা করার সময় হয় না। জিমে যাওয়া বা যোগাসন করার সময় সকলের হয়ে ওঠে না। তবে ফিট থাকা সকলেরই প্রয়োজন। বিশেষ করে পুলিশ বা নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের। ফলে আইপিএস অফিসার হিসাবে নিজেকে নিয়ম করে শরীরচর্চায় ডুবিয়ে রাখেন সচিন।

ভারতের ফিটেস্ট আইপিএস

ভারতের ফিটেস্ট আইপিএস

অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রেখেছেন সচিন অতুলকর। আর তিনি যে পেশায় রয়েছেন, সেখানে কাজ করতে গেলে ফিট থাকতেই হবে। আর তাই নিজেকে সেভাবেই গড়ে তুলেছেন সচিন। এবং তিনি পেয়ে গিয়েছেন ভারতের সবচেয়ে ফিট আইপিএস অফিসারের তকমা।

খেলাধূলার প্রতি প্রেম

খেলাধূলার প্রতি প্রেম

সচিন আইপিএস হিসাবে পুলিশ সুপার হলেও খেলাধূলায় বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। শুধু তাই নয়, বিভিন্ন খেলায় মেডেল ও পুরস্কারও জিতেছেন তিনি। ক্রিকেটে উৎসাহ তো রয়েইছে, তাছাড়া ঘোড়া চালানোতেও পারদর্শী তিনি। বলা যায় তিনি এই মুহূর্তে নিজের ফিটনেস ও কাজ দিয়ে দেশের যুবসমাজের আইকন হয়ে গিয়েছেন।

 ইন্টারনেটে ভাইরাল

ইন্টারনেটে ভাইরাল

সচিন ইন্টারনেটে যথেষ্ট জনপ্রিয়। তাঁর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। তিনি যেখানেই যান, মানুষ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে এখন সামনে সেলফি শিকারি এলেই কিছুটা পিছিয়ে যান তিনি। এছাড়া সচিনের নামে ফেসবুকে ফ্যান পেজ-ও রয়েছে।

মধ্যপ্রদেশ পুলিশে কর্মরত

মধ্যপ্রদেশ পুলিশে কর্মরত

এই মুহূর্তে মধ্যপ্রদেশের উজ্জয়নে কর্মরত রয়েছেন আইপিএস সচিন অতুলকর। শুধু দেখতে সুন্দর বলেই নয়, নিজের কর্মগুনে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+